সদ্যই বসেছিলেন বিয়ের পিঁড়িতে। কদিন যেতে না যেতেই স্বামীর নামে গুরুতর অভিযোগ আনলেন অভিনেত্রী। থানার দ্বারস্থ হলেন। কিন্তু কেন? কী ঘটেছে? কার সঙ্গেই বা এমন ঘটেছে? আসলে সবটাই ছোটপর্দায় হয়েছে। কথা হচ্ছে 'কুসুম' ধারাবাহিকের। 

'কুসুম' ধারাবাহিকের গল্পে একের পর এক চমক এসেই চলেছে। একদিকে ইন্দ্রাণী যখন আয়ুষ এবং কুসুমের বিয়ের কথা কিছু না জেনেই তার বিয়ের তোড়জোড় শুরু করছে, তখন অন্যদিকে আয়ুষ্মানের নামে গুরুতর অভিযোগ আনবে নায়িকা। কেন? 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'কুসুম' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে  স্যাম কুসুমকে হুমকি দিচ্ছে। তার বাবাকে বাঁচানোর শর্ত হিসেবে স্যাম বলে সে যা বলবে সেটাই তাকে করতে হবে। সকলের থেকে নিজেকে সরিয়ে ফেলতে হবে কুসুমকে। এরপরই দেখা যায় কুসুম থানায় গিয়ে আয়ুষ্মানের বিরুদ্ধে অপহরণের অভিযোগ জানায়। 

পুলিশ আসে আয়ুষ্মানকে ধরতে। জানতে চায় সে কেন অপহরণ করেছিল কুসুমকে। এই অভিযোগ শুনে ইন্দ্রাণী কিছুতেই স্থির থাকতে পারে না। জানায় তার ছেলে এমন কিছু করতেই পারে না। আর সেই সময়ই স্যাম কুসুমকে নিয়ে সেখানে আসে। ইন্দ্রাণী নায়িকাকে সোজাসুজি প্রশ্ন করলে সেও একই কথা বলে। জানিয়ে দেয় এই অভিযোগ সে প্রত্যাহার করতে পারবে না। এরপর কী ঘটে, এই ঘটনার হাত ধরেই নতুন করে কুসুম এবং আয়ুষ্মানের দূরত্ব তৈরি হয় নাকি বাবার পাশাপাশি শেষ পর্যন্ত স্বামীকেও বাঁচিয়ে নেয় সেটাই দেখার। সবটা মিলিয়েই এই প্রোমো যে গল্প আরও টানটান, আকর্ষণীয় হতে চলেছে সেটারই আভাস দিল। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)