'কুসুম' ধারাবাহিকে আসছে বড় চমক! সবেমাত্র সমস্ত ভুল বোঝাবুঝি, রাগ অভিমানের পালা মিটিয়ে কাছাকাছি আসছিল কুসুম এবং আয়ুষ্মান। কিন্তু এবারও কাছে এসে আসা হবে না তাদের! কার ষড়যন্ত্র এবং রাগের কারণে দূরে যেতে হবে ফের? 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'কুসুম' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে কাছাকাছি আসছে কুসুম, আয়ুষ্মান। দু'জনের মধ্যে চলছে খুনসুটি। এমনকী আয়ুষ্মান এটাও ধরে ফেলে যে চোখের প্রেমে সে অজান্তেই পড়েছিল সেটা আর কারো নয়, বরং কুসুমের। সেই কারণে আরও বেশি করে মুগ্ধতা বাড়ে তার। কিন্তু চাইলেই কি সব মনের মতো হয়? একদিকে কুসুম যেখানে ভাবছে তার স্বপ্ন সফল হল। গরিবদের স্বপ্নও সফল হয়, তখনই আশঙ্কার কালো মেঘ ঘনিয়ে আসে তাদের সম্পর্কে। 

ইন্দ্রাণীকে আয়ুষ্মান এবং কুসুমকে ডেকে বলতে শোনা যায়, জল মাথার উপর দিয়ে বইতে শুরু করার আগে বাঁধ দেওয়া উচিত। কিন্তু কোন প্রসঙ্গে? তবে কি সেও জেনে গিয়েছে আয়ুষ্মান এবং কুসুমের সম্পর্কের কথা? আবারও কি দূরে যাবে নায়ক, নায়িকা? না কোন দুর্যোগের মেঘ ঘনাবে তাদের জীবনে? সেটাই এখন দেখার পালা। প্রেমের নতুন পথ চলায় ইন্দ্রাণী কীভাবে কাঁটা বিছিয়ে দেয় সেদিকেই নজর সকলের। 

https://www.instagram.com/reels/DXhCIp8jh_x/

প্রসঙ্গত, গল্পে সম্প্রতি দেখানো হয়েছে, আয়ুষ্মান কুসুমকে প্রেমের প্রস্তাব করায় সে যেহেতু নাকচ করে দেয়, কিন্তু নায়ক একই সঙ্গে বোঝে যে কুসুমও তাকে ভালবাসে তাই ফন্দি আঁটে নায়িকাকে দিয়ে সেই কথা স্বীকার করানোর জন্য। এই বিষয়ে বুদ্ধি দেয় নায়কের ভাই। বলে কুসুমকে জ্বালাতে, যাতে সে হিংসার চোটে নিজের মনের কথা বলে ফেলে। আয়ুষ্মান জানায় সে একজনের প্রেমে পড়েছে, আর সে তার সঙ্গে দেখা করতে চাইছে। এটা শুনেই হিংসায় জ্বলতে থাকে কুসুম। অন্যদিকে ইন্দ্রাণীদের বাড়িতে তাদের গুরুদেব আসেন। তিনি জানান আয়ুষের স্ত্রী তার রক্ষাকবচ। এই কথা শুনেই চমকে ওঠে ইন্দ্রাণী। নিজের মনেই প্রশ্ন করে জানতে চায় কে সেই মেয়ে? কে আয়ুষের রক্ষাকবচ? 

প্রসঙ্গত, 'কুসুম' ধারাবাহিকটির এই নিয়ে একাধিকবার সময় বদলালো। এটি প্রথমে সাড়ে ৫ টায় সম্প্রচারিত হতো। পরে ৬ টায় আসে, এখন এটি সন্ধ্যা ৭ টা থেকে দেখা যায় রোজ। জি বাংলার পর্দায় সম্প্রচারিত হয় 'কুসুম'। এখানে মুখ্য ভূমিকায় আছেন তনিষ্কা তিওয়ারি, সপ্তর্ষি রায়। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অঞ্জনা বসু, আর্য দাশগুপ্ত, প্রমুখ।