'কুসুম' ধারাবাহিক রীতিমত চমক দেখাচ্ছে! আগে সেরা দশেও না থাকা ধারাবাহিক এখন সেরা ১০ -এ শুধু নয়, টিআরপি তালিকার সেরা পাঁচে উঠে এসেছে। এবার গল্পকে আরও তাই জমজমাট করতে আসছে নতুন টুইস্ট।
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'কুসুম' ধারাবাহিকের একটি নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে আয়ুষ্মান ইন্দ্রাণীকে জানাচ্ছে তাদের কোম্পানির ফেস ক্রিম প্রোডাক্ট মাখলেই নাকি মুখে র্যাশ বেরোচ্ছে। ব্যবহারকারীরা রীতিমত ক্ষুব্ধ। ইন্দ্রাণীদের বাড়ির বাইরে অনেক মানুষ জমায়েত করে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের মুখোমুখি হতে বাইরে আসে। সেখানেই মানুষ চেঁচাতে থাকে তার মুখে কালি মাখাবে।
কিন্তু এটা কি আদতেই ইন্দ্রাণীর কোম্পানির প্রোডাক্টের ভুল নাকি ষড়যন্ত্র? ইন্দ্রাণী ষড়যন্ত্র বলেই দাবি করে। এবং দেখা যায় আদতেই তাই। দেবলীনার ষড়যন্ত্র সবটা। সেই চায় প্রতিশোধ নিতে ইন্দ্রাণীর মুখে কালি মাখাতে। অভিমান করে এদিকে কুসুম চলে গিয়েছে। আয়ুষ্মান গিয়েও তাকে ফেরাতে পারেনি। এবার কি ম্যাডামকে অপমান এবং ষড়যন্ত্রের হাত থেকে বাঁচাতে কামব্যাক ঘটবে কুসুমের? সেদিকেই নজর থাকবে।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)
প্রসঙ্গত, 'কুসুম' ধারাবাহিকের গল্প এখন জমে উঠেছে কারণ এতদিন কুসুম আয়ুষ্মানকে ভালবাসত। তাকে মনে মনে স্বামী মেনে নিয়েছিল। এবার আয়ুষ্মান কুসুমের প্রেমে পড়েছে। নানা ভাবে তাকে রাজি করিয়ে বাড়ি ফেরাতে চাইছে। এদিকে নায়িকা অভিমান করে জেদ ধরেছে যে সে ফিরবে না। এমন অবস্থায় দু'জনের সম্পর্ক কোন খাতে বয় সেটাই দেখার।
প্রসঙ্গত 'কুসুম' ধারাবাহিকটি জি বাংলার পর্দায় সন্ধ্যা ৭ টা থেকে দেখা যায়। একাধিকবার এই ধারাবাহিকের স্লট বদলেছে। বর্তমানে ৭ টা থেকে দেখা যায় রোজ। তবে এই চক্রান্তে নতুন জাল পর্বটি বর্তমানে দেখানো হচ্ছে। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় আছেন তনিষ্কা তিওয়ারি, সপ্তর্ষি রায়, অঞ্জনা বসু, আর্য দাশগুপ্ত। এই সপ্তাহে ৫.০ পেয়ে টিআরপি তালিকায় পাঁচ নম্বরে যুগ্ম ভাবে রয়েছে দুই ধারাবাহিক। 'কুসুম' এবং 'রাঙামতী তীরন্দাজ' পঞ্চম স্থানে রয়েছে।