'কুসুম' ধারাবাহিক চমক দিয়ে গত সপ্তাহে টিআরপি তালিকায় পাঁচ নম্বরে উঠে এসেছিল। গল্পে একের পর এক টুইস্ট আনা হয়েছে, একই সঙ্গে দেখানো হয়ে আয়ুষ্মান এবার কুসুমের প্রেমে পড়েছে। কিন্তু নায়িকা সেটা প্রত্যাখ্যান করে দেয়। আর তারপরই এবার গল্পে আসছে আরও বড় চমক! কুসুমকে ভুলে নতুন সম্পর্কে আয়ুষ্মান? ব্যাপারটা কী?
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'কুসুম' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে আয়ুষ্মান কুসুমকে প্রেমের প্রস্তাব করায় সে যেহেতু নাকচ করে দেয়, কিন্তু নায়ক একই সঙ্গে বোঝে যে কুসুমও তাকে ভালবাসে তাই ফন্দি আঁটে নায়িকাকে দিয়ে সেই কথা স্বীকার করানোর জন্য। এই বিষয়ে বুদ্ধি দেয় নায়কের ভাই। বলে কুসুমকে জ্বালাতে, যাতে সে হিংসার চোটে নিজের মনের কথা বলে ফেলে। আয়ুষ্মান জানায় সে একজনের প্রেমে পড়েছে, আর সে তার সঙ্গে দেখা করতে চাইছে। এটা শুনেই হিংসায় জ্বলতে থাকে কুসুম।
অন্যদিকে ইন্দ্রাণীদের বাড়িতে তাদের গুরুদেব আসেন। তিনি জানান আয়ুষের স্ত্রী তার রক্ষাকবচ। এই কথা শুনেই চমকে ওঠে ইন্দ্রাণী। নিজের মনেই প্রশ্ন করে জানতে চায় কে সেই মেয়ে? কে আয়ুষের রক্ষাকবচ? তবে কি এবার সকলে জানবে যে কুসুম আদতে আয়ুষ্মানের স্ত্রী? নাকি আবার কোনও নতুন চরিত্র এন্ট্রি নেবে গল্পে? জবাব আগামীতে পাওয়া যাবে।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)
প্রসঙ্গত, 'কুসুম' ধারাবাহিকটির এই নিয়ে একাধিকবার সময় বদলালো। এটি প্রথমে সাড়ে ৫ টায় সম্প্রচারিত হতো। পরে ৬ টায় আসে, এখন এটি সন্ধ্যা ৭ টা থেকে দেখা যায় রোজ। জি বাংলার পর্দায় সম্প্রচারিত হয় 'কুসুম'। এখানে মুখ্য ভূমিকায় আছেন তনিষ্কা তিওয়ারি, সপ্তর্ষি রায়। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অঞ্জনা বসু, আর্য দাশগুপ্ত, প্রমুখ।
সম্প্রতি হঠাৎই রটে যায় 'কুসুম' ধারাবাহিকের সেটে নাকি শুটিং চলাকালীন পুড়ে গিয়েছেন অভিনেত্রী তনিষ্কা তিওয়ারি। হাত, মুখ নাকি পুড়ে গিয়েছে তাঁর। এমনকী তাঁকে নাকি অন্যের সাহায্য নিয়ে পরীক্ষা দিতে হয়েছে, অবস্থা এতই খারাপ! আর সব কিছু প্রযোজনা সংস্থা চেপে গিয়েছে। এই জল্পনা রটতেই আজকাল ডট ইনের তরফে যোগাযোগ করা হয়। অভিনেত্রীর মা জানান, "খবরগুলো কোথা থেকে রটছে আমি জানি না। প্রথমত ৭ মার্চ আমার মেয়ের পরীক্ষা শেষ হয়েছে। নিজের হাতে ভালভাবে পরীক্ষা দিয়েছে। কোনও ইন্টারপ্রেটার লাগেনি। শুটিংয়ে এমন কিছু হয়নি যেটা রটেছে। একটা আগুনের সিন ছিল, তাতে ওর হাতে যে মেটালের চুড়ি ছিল সেটা গরম হয়ে গিয়েছিল। ওতে একটু ফোসকা পড়েছিল। রান্না করতে গিয়ে বা মাছ ভাজতে গিয়ে যেমন তেল ছিটে আসে সেটুকুই। ও তারপরে শুটিংয়ে গিয়েছে। পরীক্ষা দিয়েছে। সব কিছু ঠিকঠাক। দিব্যি মেয়ে শুটিং করছে। এখন এই কথাগুলো কোথা থেকে রটছে, বুঝছি না। রাহুলদার এই ঘটনার পর কেন আমার মেয়েকে নিয়ে এমন বলা হচ্ছে বুঝতে পারছি না। যাকে রোজ টিভির পর্দায় দেখা যাচ্ছে, তাকে নিয়ে এই যে মুখ পুড়ে গিয়েছে, এটা ওটা কেন রটছে সত্যি কথা জানি না।"