আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
প্রেম করছেন ক্রিস্টাল! জানেন তাঁর প্রেমিক কে?
ক্রিস্টাল ডিসুজা প্রেম করছেন বলেই বিগত কয়েকদিন ধরে জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনায় সিলমোহর পড়ল। জানা গিয়েছে দুবাইয়ের এক ব্যবসায়ীকে মন দিয়েছেন তিনি। সেই ব্যক্তির নাম এপি। সূত্রের খবর, তিনি এই সম্পর্কে দারুণ খুশি। তাঁদের সম্পর্ক দিন দিন আরও গভীর এবং শক্তিশালী হচ্ছে। বিগত কয়েক মাস ধরেই তাঁরা প্রেম করছেন বলে জানা গিয়েছে। যদিও এখনও তাঁরা তাঁদের সম্পর্ক আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেননি। একান্তে সময় কাটাতেই ভালবাসেন তাঁরা।
ইমতিয়াজ এবং রহমানকে এক ঝলক দেখতে ২০ কিলোমিটার উজিয়ে এল ভক্ত!
বর্তমানে ইমতিয়াজ আলি দারুণ ব্যস্ত তাঁর আগামী ছবি 'ম্যায় ওয়াপাস আয়ুঙ্গা' ছবির প্রচারে। ১৯৪৭ সালের ভারত ভাগের উপর ভিত্তি করে বানানো ছবিটি। সম্প্রতি ভারত, পাকিস্তান বর্ডার ওয়াঘাতে প্রচার করা হল এই ছবির। সেখানে উপস্থিত ছিলেন এআর রহমানও। এই দুই তারকাকে এক ঝলক দেখতে ২০ কিলোমিটার পথ উজিয়ে সেখানে আসেন এক পাকিস্তানি অনুরাগী। তিনি নিজেই তাঁর এই অভিজ্ঞতার কথা ইনস্টাগ্রামে জানিয়েছেন। সেই ব্যক্তির কথায় ২০০৪ সালের পর তিনি বর্ডারে কখনও আসেননি, কারণ এই ভেদাভেদ, কাঁটাতার তাঁর পছন্দ নয়। তবে এদিন কেবল তাঁদের দুজনকে দেখার জন্যই আসেন। 'ইমতিয়াজ ইমতিয়াজ' বলে চিৎকার করেছেন বলেও জানান। 'ম্যায় ওয়াপাস আয়ুঙ্গা' ছবিটিতে দিলজিৎ দোসাঁঝ, শর্বরী ওয়াগ, নাসিরুদ্দিন শাহ, প্রমুখ রয়েছেন।
৩৭০ টাকার বিনিয়ানি ডেটে গিয়ে অসভ্যতা! এবার গোটা বিষয়ে কী বললেন আয়েশা খান?
সম্প্রতি প্রণীত মুরের গুরুগ্রামের শোয়ে এক ২৩ বছরের যুবক এসে জানান তিনি এক মহিলার সঙ্গে ডেটে গিয়ে তাঁকে ৩৭০ টাকার বিরিয়ানি খাইয়ে সেটা উশুল করতে চান। এই ঘটনা নিয়ে হইচই পড়ে গিয়েছে। এবার এই বিষয়ে মুখ খুললেন আয়েশা খান। তিনি সমাজমাধ্যমে লেখেন, 'যেভাবে ওখানে উপস্থিত সকলে হাসছিলেন সেটা দেখেই ভয় লাগছিল। এমনকী হোস্ট নিজেও হাসছিলেন। যা হয়েছে সেটা নিয়ে আর রাগ হয় না। একটা ডেটে গিয়ে ৩৭০ টাকা খরচ করেছ, এটি ভাবছ তাতেই সেই মহিলার শরীরের উপর তোমার অধিকার আছে? কোন দিকে এগোচ্ছি আমরা? কী সমস্যা?'

















