প্রেমিককে হত্যার চেষ্টার অভিযোগ উঠল টলিউডের এক জনপ্রিয় নায়িকার বিরুদ্ধে। খবর রটতেই হইচই শুরু। ব্যাপারটা ঘটলেও সবটাই পর্দায় হয়েছে, বাস্তবে নয়। কথা হচ্ছে 'কনে দেখা আলো' ধারাবাহিকের।
'কনে দেখা আলো' ধারাবাহিকটি মাঝে টিআরপিতে ভাল ফল করলেও, বর্তমানে নম্বর একটু কমছে। গল্পকে আবার আকর্ষণীয় করে তুলতে এবার এই ধারাবাহিকে আসছে নতুন টুইস্ট। অনুভবের দুর্ঘটনার জন্য লাজুকে ফাঁসানোর চেষ্টা করে বনলতা? ঠিক কী ঘটবে?
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'কনে দেখা আলো' ধারাবাহিকের যে নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে বনলতা বদ্ধপরিকর, সে যেভাবেই হোক লাজুকে তাদের বাড়ি এবং অনুভবের জীবন থেকে তো বটেই, কলেজ থেকেও তাড়াতে চাইছে। অনুভবের দুর্ঘটনার পর সে স্মৃতি হারিয়েছে। লাজুকে আর চিনতে পারছে না। তবে বর্তমানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। আর তারপরই কলেজ জয়েন করে সে। তখনই তার পড়াশোনায় ইতি টানার জন্য বনলতা রটিয়ে দেয় সেই অনুভবকে হত্যার চেষ্টা করেছে। সাংবাদিকরা তাকে ছেঁকে ধরে। এমনকী পুলিশও গ্রেফতার করে নায়িকাকে।
গোটা বিষয়টা অনুভবের সামনে ঘটলেও সে যেন সন্দিহান, আদৌ লাজুর মতো 'বাচ্চা মেয়ে' এই ঘটনা ঘটাতে পারে কিনা। বরের প্রশ্ন শুনে বনলতা জানায় লাজু তার দুর্ঘটনা ঘটিয়েছে। তাকে এই মিথ্যে বিশ্বাস করায়। সে জানায়, অনুভব আর লাজুর লাভ স্টোরি সে শেষ করেই ছাড়বে। এখন শেষ পর্যন্ত গল্পে কী হয় সেটাই দেখার। এই মিথ্যে অপবাদ থেকে লাজু কী করে নিষ্কৃতি পায় সেই দিকেই নজর দর্শকদের।
প্রসঙ্গত 'কনে দেখা আলো' ধারাবাহিকটি জি বাংলার পর্দায় নিয়মিত দেখা যায়। এটি রোজ রাত সাড়ে ৯টা থেকে সম্প্রচারিত হয়। মুখ্য ভূমিকায় আছেন সোমরাজ মাইতি, সাইনা চট্টোপাধ্যায়, নন্দিনী দত্ত, মৈনাক ঢোল। তবে লাজুর বিরুদ্ধে বনলতার এই বিস্ফোরক অভিযোগটি আগামী সোমবার, ২২ জুন দেখানো হবে।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, কনে দেখা আলো ধারাবাহিকের গল্পে সম্প্রতি দেখানো হয়েছে, লাজু এসে অনুভবকে জানায় সে আর সুদেবকে ডিভোর্স দেবে না। তাদের মিলমিশ হয়ে গিয়েছে। সেটা শুনেই ক্ষেপে যায় নায়ক। আর রাগের মাথায় গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটায়। এরপরই স্মৃতি হারিয়ে ফেলে সে। চিনতে পারে না আর তার নাজুকে।
















