মিথ্যে বলে আর রেহাই পাবে না বনলতা। এবার জানাজানি হয়ে যাবে তার আসল সত্যিটা! মোড় ঘোরানো পর্ব আসছে জি বাংলার ধারাবাহিক 'কনে দেখা আলো'য়। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, অনুভবের সন্দেহ আরও বাড়ে বনলতার উপর। সে লাজুকে ডেকে জানায়, তার সন্দেহের কথা। বলে, তার অনুমান বনলতা অন্তঃসত্ত্বা হওয়ার মিথ্যে নাটক করছে। 

লাজু প্রথমে অনুভবের কথা বিশ্বাস না করলেও তার মনে সন্দেহ হয়। এর মধ্যেই মেডিকেল কলেজে বনলতা প্রথমে যে ডাক্তারের কাছে গিয়েছিল চেকআপ করাতে, লাজুর দেখা হয় তার সঙ্গে। সে লাজুর কাছে বনলতার খোঁজ নেয়। লাজু জানায়, বনলতা এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এই কথা শুনে আঁতকে ওঠে ওই ডাক্তার। লাজুকে জানায়, সেটা তো একপ্রকার অসম্ভব। কারণ, চেকআপের সময় বনলতা অন্তঃসত্ত্বা ছিল না। লাজু এই কথা শুনে অবাক হয়ে যায়। মনে মনে ভাবে, অনুভবের সন্দেহই তাহলে ঠিক। এবার কী হবে? বনলতার সমস্ত কারসাজি কি ধরা পড়ে যাবে? উত্তরের অপেক্ষায় দর্শক। 

কিছুদিন আগেই গল্পে দেখানো হয়েছিল, বিবাহবার্ষিকীর দিন নেশা করে অনুভবকে বনলতাকে লাজুকে ভালবাসার কথা স্বীকার করে। আর মনে আঘাত পেয়ে ভয়ঙ্কর ছক কষে বনলতা। সে অন্তঃসত্ত্বা হওয়ার মিথ্যা নাটক করে। ভাবে, এইভাবে কয়েকটা মাস কেটে গেলে লাজুও অনুভবের থেকে দূরে সরে যাবে‌‌। আর অনুভবও সন্তান আসছে ভেবে বনলতাকে কাছে টেনে নেবে। কিন্তু এসব ষড়যন্ত্র আর চাপা থাকবে না। বনলতার এই সত্যিটা জানতে পেরে কী করবে অনুভব? কী হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বে? প্রোমো দেখে দর্শকের কৌতূহল যেন আরও বেড়েছে।