ছোটপর্দা এবং ওয়েব মাধ্যমের পর এবার বড়পর্দায় সৃজলা গুহ। কোন ছবিতে দেখা যাবে নায়িকাকে? 'কেউ বলে বিপ্লবী কেউ কেউ ডাকাত' ছবিতে থাকবেন তিনি। 

সূত্রের খবর পথিকৃৎ বসু পরিচালিত এবং জিৎ অভিনীত অনন্ত লাল সিংহের বায়োপিকে থাকবেন সৃজলা গুহ। তবে পুরোদমে দেখা যাবে না তাঁকে। তাহলে? ঠুমকা, নাচের তালে উষ্ণতা ছড়াবেন তিনি। একটি আইটেম ডান্সে দেখা যাবে সৃজলা গুহকে। 

ইতিমধ্যেই 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত' ছবিটির প্রথম ঝলক এবং অফিসিয়াল পোস্টার মুক্তি পেয়েছ। 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত' ছবির টিজারের শুরুতেই দেখা যাচ্ছে, আকাশবাণী কলকাতার তরফে ঘোষণা করা হচ্ছে, কলকাতায় একের পর এক ভয়ঙ্কর ডাকাতি হচ্ছে তার কথা। তারপরই স্ক্রিনে ফুটে ওঠে ব্রিটিশ সরকারের নির্মম অত্যাচারের দৃশ্য। আর সেই সময়ই লাল ছাতা হাতে আগমন ঘটে তাঁর। অনন্ত লাল সিংহ, ব্রিটিশ সরকারের ত্রাস। ছবির টিজার জুড়ে জিতের একাধিক লুক দেখা গেল। সঙ্গে ধুন্ধুমার অ্যাকশনে দৃশ্য নজর কাড়ল। বাদ গেল না বন্দে মাতরম স্লোগান থেকে বাইক চেজিং, ট্রেনের উপর দৌড়ানোর দৃশ্য। বলাই বাহুল্য, প্রথম ঝলকেই প্রত্যাশা বাড়িয়ে দিল এই ছবি।

আগামী ২৭ মে মুক্তি পাচ্ছে 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত'। অর্থাৎ এবারের গরমের ছুটি জমবে জিতের ছবির সঙ্গে। এদিন ছবির এই ঝলক প্রকাশ্যে এনে লেখা হয়, 'শাসকের হাতে যখন লেগে থাকে নিরীহ মানুষের রক্ত, বিপ্লবী তখন নিজেই হয়ে ওঠে বিপ্লব। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত অনন্ত সিংহের এ জীবনকাহিনী সেই বিপ্লবের আরেক নাম।'

'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত' ছবির অফিসিয়াল পোস্টারে জিতের ৯টি রূপ দেখা যাচ্ছে। কখনও তিনি গেরুয়া বসনধারী সন্ন্যাসী, কখনও মাথায় পাগড়ি বেঁধে পাঞ্জাবী। বাদ যায়নি লাল ছাতা হাতে অনন্ত লাল সিংহের আসল রূপ বা জেলে থাকাকালীন তাঁর সেই বন্দিবেশ। ছদ্মবেশ নিতে যে অনন্ত লাল সিংহ বেশ পটু ছিলেন সেটাই এই পোস্টারে ফুটে উঠেছে।

আগামী ২৭ মে মুক্তি পাচ্ছে 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত'। অর্থাৎ এবারের গরমের ছুটি জমবে জিতের ছবির সঙ্গে। এদিন ছবির এই ঝলক প্রকাশ্যে এনে লেখা হয়, 'শাসকের হাতে যখন লেগে থাকে নিরীহ মানুষের রক্ত, বিপ্লবী তখন নিজেই হয়ে ওঠে বিপ্লব। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত অনন্ত সিংহের এ জীবনকাহিনী সেই বিপ্লবের আরেক নাম।