তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) প্রধান বিজয় থলপতিকে সিবিআই তলব করেছে৷ গত বছর ২৭শে সেপ্টেম্বর করুরে তামিলাগা ভেত্রি কাজাগাম নেতা বিজয় এর জনসংযোগ কর্মসূচি চলাকালীন পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে।  এই ঘটনায় ৪১ জনের মৃত্যু হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে সিবিআই মামলাটি তদন্ত করছে।

টিভিকে প্রধান বিজয় জানুয়ারির শুরুতে দিল্লিতে সিবিআই অফিসে দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদের জন্য হাজির হয়েছিলেন। অন্যদিকে করুর পদদলিত হওয়ার সময় নিরাপত্তার দায়িত্বে থাকা নয়জন পুলিশ কর্মকর্তাকে করুরের সিবিআই অফিসে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। 

সিবিআই তদন্তের জন্য পুলিশ কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেছে৷ ২৭শে সেপ্টেম্বর বিজয়ের প্রচার অনুষ্ঠানের সময় সেই সব পুলিশেরা দায়িত্বে ছিলেন৷ পুলিশদের কাছ থেকে ঘটনার বিস্তারিত বিবরণ জানতে চাওয়া হয়৷ নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নও করা হয়েছে৷ 

নিহতদের আত্মীয়স্বজন, আহত ব্যক্তি, অ্যাম্বুলেন্স চালক এবং মালিক, ময়নাতদন্তকারী চিকিৎসক, ভেলুচামিপুরম এলাকার বাসিন্দা, জনসাধারণ, ব্যবসায়ী এবং তামিলাগা ভেত্রি কাজগমের পদাধিকারী সকলকে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে।

অভিনেতা-রাজনীতিবিদ বিজয় ইতিমধ্যেই দিল্লিতে সিবিআইয়ের সদর দপ্তরে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে জবাবদিহি করেছেন