সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

আর চার পাঁচজন মায়ের মতোই ছেলেদের চোখ রাঙিয়ে শান্ত করেন করিনা! 

বলিউড তারকাদের জীবন নিয়ে আলোচনার অন্ত নেই। কিন্তু তাঁরা যতই গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যুক্ত থাকুন না কেন, মা বাবা হিসেবে দায়িত্ব পালন করার সময় যেন তাঁরা আর চার পাঁচজন সাধারণ মা বাবার মতোই হয়ে যান। এই যেমন করিনা কাপুর। তাঁর ছোট ছেলে জেহ বা জাহাঙ্গীর যে বেজায় দুষ্টু সেটা অভিনেত্রীর প্রোফাইল বা ছবি শিকারিদের ক্যামেরায় বন্দি হওয়া ঝলক দেখে বেশ বোঝা যায়। সম্প্রতি তৈমুর বাবা মায়ের সঙ্গে খেলা দেখছিলেন। আর জেহ নিজের মতো দুষ্টুমি করছিল। আর তখনই করিনা কাপুর রীতিমত চোখ রাঙিয়ে তাকে শান্ত করেন। দেখে মনে হবে যেন ঠিক পাশের বাড়ির কাকিমা। অভিনেত্রীর এই কাণ্ড বর্তমানে সমাজমধ্যমে ভাইরাল। 

ধনুষের সঙ্গে প্রেম চর্চার মাঝেই ভালবাসার পাঠ পড়ালেন ম্রুনাল 

২০২৫ সালের আগস্ট মাসে ধনুষের সঙ্গে প্রেম চর্চা শুরু হয় ম্রুনাল ঠাকুরের। 'সন অফ সর্দার ২' ছবির প্রিমিয়ারে তাঁদের একত্রে দেখা গিয়েছিল। সেই থেকেই দুইয়ে দুইয়ে চার করেন তাঁদের অনুরাগীরা। সম্প্রতি রটে যায় যে ধনুষ এবং ম্রুনাল ঠাকুরের চার হাত এক হচ্ছে। শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসছেন তাঁরা। এবার ভালবাসা, প্রেম নিয়ে মুখ খুললেন খোদ অভিনেত্রী। একটি সাক্ষাৎকারে জানান ভালবাসা একটা সুন্দর অনুভূতি। আর এই অনুভূতির স্বাদ প্রতিটি মানুষের পাওয়া উচিত। ভালবাসা মানুষকে বদলাতে সাহায্য করে তাঁর মতে এটা বিশ্বের সবথেকে সুন্দর অনুভূতি। 

এই কাজ করলেই বলিউডে মিলবে কাজ! কী বললেন 'তাস্কারি' অভিনেত্রী অম্রুতা 

অম্রুতা সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন কাস্টিংয়ের বিষয়টা অভিনেতাদের হয়ে নেই। আজকাল ফলোয়ার দেখে কাস্ট করা হয় ছবিতে। এখানে তাই অভিনেত্রীর প্রশ্ন, ফলোয়ার দেখে যদি কাউকে কোনও চরিত্রের জন্য নির্বাচন করা হয় তাহলে এটা কীভাবে নিশ্চিত করে বলা যায় যে তিনি সেই চরিত্রটা ভাল করে করতে পারবেন। তাই কোনও অভিনেতা যদি সম্পূর্ণ নিয়ন্ত্রণ চান ছবির উপর, তাহলে তাঁকে সেই ছবিটির হয় প্রযোজনা করতে হবে, নইলে পরিচালনা।