বড়পর্দায় তাঁদের শেষ দেখা গিয়েছে ১২ বছর আগে। ‘এজেন্ট বিনোদ’ ছবিতে অভিনয়ের পরেই প্রেম-বিয়ে। পর্দার বাইরেই তাঁরা এমন মজেছিলেন যে পর্দায় পুরনো ম্যাজিক ফিরিয়ে আনার কথা ভাবেননি সইফ আলি খান-করিনা কাপুর। তারপর দুই সন্তানের জন্ম, তৈমুর আর জেহ। তারাও অনেকটাই বড় হয়ে গিয়েছে। ফের পর্দায় তাই ফিরতে চলেছেন তারকা দম্পতি। এমন খবর ছড়াতেই নড়ে বসেছে বলিউড। কী বলছেন সইফ-করিনা?
খবর, এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় করিনাই নাকি নিজে জানান এই কথা। বলেন, ‘‘বিয়ের পর থেকে আমরা আর পর্দায় জুটি বাঁধিনি দুটো কারণে। এক, ‘এজেন্ট বিনোদ’ বা ‘তশন’-এ আমাদের জুটি প্রশংসিত নয়। দুই, বিয়ের পর অভিনেতা স্বামী-স্ত্রীকে একসঙ্গে দেখতে অনেক দর্শক পছন্দ করেন না।’’ তিনি এও জানান, তার মানে এই নয় যে তাঁরা আর কোনও দিনই পর্দায় জুটি বাঁধবেন না। ভাল চিত্রনাট্য, প্রথম সারির পরিচালক-প্রযোজকের থেকে ডাক পেলে অবশ্যই তাঁরা রাজি। তেমনই নাকি কিছু কাজের সুযোগ তৈরি হতে চলেছে। ফলে, আগামীতে তাঁদের আবার দেখা যেতেই পারে।
করিনার কথা লুফে নিয়েছেন সইফও। তাঁর বক্তব্য, এই জন্যই তাঁরা ১২ বছর ফ্রেম ভাগ করেননি। কিন্তু এবার এমন কিছু কাজের কথা হয়েছে যা তাঁদের দু’জনেরই মনপসন্দ। তাই তাঁরা বিষয়টি নিয়ে ভাবছেন। তবে এর বেশি এক্ষুণি কিছু বলতে রাজি নন উভয়েই। তাঁদের মতে, অনুরাগীরা তাঁদের জুটিতে প্রত্যাবর্তন নিয়ে ভাবতে থাকুন। আরও আগ্রহ তৈরি হোক। সঠিক সময়ে সবাই খবর পেয়ে যাবেন।