উইন্ডোজের প্রযোজনায় আসছে 'ফুলপিসি ও এবংওয়ার্ড'। ইতিমধ্যেই শেষ হয়েছে ছবির শুটিং। এই ছবিটি ঠিক কোন ঘরানার, তা এখনই খোলসা করতে চাননি পরিচালকদ্বয়। তবে তিনি জানিয়েছেন, ছবির মধ্যে যেমন রহস্য থাকবে, তেমনই থাকবে ড্রামা। সব মিলিয়ে জমজমাট আর মনোগ্রাহী হবে ছবির চিত্রনাট্য। পোস্টার দেখেই বোঝা যায়, এই ছবিতে বিড়ালের একটি ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে চলেছে। ছবির তারকাদের সঙ্গে একে একে পরিচয় করিয়ে দিচ্ছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সমাজমাধ্যমে শিবপ্রসাদ এবার পরিচয় করালেন ছবির গানের দায়িত্বে থাকা মানুষটির সঙ্গে।
সঙ্গীত পরিচালক জয় সরকারের সঙ্গে নন্দিতা রায়ের ছবি ভাগ করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ছবিটি ভাগ করে তিনি লেখেন, 'রিউনিয়ান পর্ব: জয় সরকার, সাথে "ফুল পিসি ও এডওয়ার্ড"। ২০০৯ সালে আমরা "অ্যাক্সিডেন্ট" বলে একটি সিনেমা করেছিলাম। জয় সরকার তার সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন আর শ্রীজাত লিখেছিলেন লিরিক্স। যেহেতু প্রযোজক ছিলাম না তাই অনেক কিছু সেই সময় করে উঠতে পারিনি। সংগীত পরিচালককে যোগ্য প্ল্যাটফর্ম, সম্মান, তার কোনটাই দিতে পারেনি। এমনকি মিউজিকও রিলিজ হয়নি। কথা দিয়েছিলাম জয়কে, কোন একদিন আমি পূরণ করে দেব এর অপ্রাপ্তি আর অভিমান। সময় লাগলো ১৭ টা বছর। আমাদের পরবর্তী সিনেমা "ফুল পিসি ও এডওয়ার্ডের" পুরো সংগীত পরিচালনার দায়িত্বে জয় রয়েছেন। আশা করছি এই বছরটা জয়ের হবে।'
তিনি এই লেখার সঙ্গে গানের লাইন জুড়ে দেন, 'আমপাতা জামপাতা সাজে আঙিনা
হুম হুনা হুম হুনা পালকি ছাড়ে গাঁ
লাজে হয় আলতা রাঙা পা
আদরিয়া অভিমানে
সখী বলে কানে কানে
সাবধানে সোহাগবাড়ি যা...।' (পোস্টের সমস্ত বানান অপরিবর্তিত রাখা হয়েছে।)
লাজে হয় আলতা রাঙা পা"
'ফুলপিসি ও এবংওয়ার্ড'-এর একটি পোস্টারে দেখা হচ্ছে উলের বল, কাটার পাশাপাশি একটি আতস কাচ রাখা। অন্য একটি পোস্টারে দেখা যাচ্ছে একটি বিরাটাকার রাজবাড়ির সামনে বসে রয়েছে সাদা রঙের বিড়াল। এই ছবির হাত ধরে প্রথমবার বড়পর্দায় পা রাখছেন অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সোহিনী সেনগুপ্ত, অর্জুন চক্রবর্তী, অনামিকা সাহা, রাইমা সেন, সাহেব চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, লিলি চক্রবর্তী, অনন্যা চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, ঋষভ বসু এবং সৌম্য মুখোপাধ্যায়। উল্লেখ্য, এই ছবির হাত ধরে বহুদিন পর বড়পর্দায় ফিরছেন অভিনেতা অর্জুন চক্রবর্তী।
