শিখর পাহাড়িয়া নন, দীর্ঘদিনের প্রেমিককে ছেড়ে এই সহঅভিনেতার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন জাহ্নবী কাপুর! সম্প্রতি তাঁর বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে। কার গলায় মালা দিয়েছেন শ্রীদেবী কন্যা? ইশান খট্টর। তাঁদের বিয়ের ভিডিও বর্তমানে সমাজমাধ্যম ভাইরাল। ব্যাপারটা কী?
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, জাহ্নবী কাপুর এবং ইশান আলোচনা করছেন নিজেদের মধ্যে যে তাঁরা কীভাবে বুঝবেন যে আপনার সঙ্গীই সেই ব্যক্তি যাঁর সঙ্গে গোটা জীবন কাটানো যাবে। তাঁদের পরনে সাবেকি সাজপোশাক। জাহ্নবী একটি লাল রঙের লেহেঙ্গা পরেছেন। অন্যদিকে ইশানের পরনে আইভরি রঙের শেরওয়ানি।
জাহ্নবীকে জিজ্ঞেস করা হয়, 'কবে বুঝলে যে এই সেই ব্যক্তি?' তার জবাবে অভিনেত্রী বলেন, 'আমার মনে হয় তুমি নিজেই তখন বুঝতে পারবে যে এই সেই মানুষটা যার সঙ্গে গোটা জীবন কাটাতে পারব, যখন সে তোমার জন্য অপেক্ষা করে।' জাহ্নবীর এই কথার জবাবে ইশান বলেন, 'আর আমার ক্ষেত্রে আমি বুঝেছি যে ও সেই, যখন দেখেছি যে ও সেই অপেক্ষার মূল্য দিতে জানে।' এরপরই বধূবেশে সিঁড়ি দিয়ে নেমে আসতে দেখা যায় নায়িকাকে। আর নিচে বরবেশে দাঁড়িয়ে থাকেন ইশান।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Ishaan (@ishaankhatter)
তবে বাস্তবে তাঁরা মোটেই প্রেম করছেন না, বা গাঁটছড়া বাঁধেননি। তাহলে? সবটাই আসলে একটি বিজ্ঞাপন। 'ধড়ক' ছবিতে তাঁরা জুটি বেঁধেছিলেন। সেখানে তাঁদের বিয়ে করতে দেখা গিয়েছিল। সেই স্মৃতি যেন এই বিজ্ঞাপন উসকে দিল। নেটপাড়া রীতিমত মুগ্ধ তাঁদের আবারও এই রূপে এবং জুটি বাঁধতে দেখে।
প্রসঙ্গত, 'ধড়ক' ছবিটির পরিচালনা করেছিলেন শশাঙ্ক খৈতান। করণ জোহরের ধর্মা প্রোডাকশন হাউজ প্রযোজনা করেছিলেন। মারাঠি ছবি 'সৈরত' -এর হিন্দি রিমেক হচ্ছে 'ধড়ক'। সেই ছবিতে ইশান খট্টর এবং জাহ্নবী কাপুরের জুটি সকলের নজর কেড়েছিল। তাঁদের অনস্ক্রিন রোম্যান্স রীতিমত চর্চা বিষয় হয়ে ওঠে। এই ছবিতে অনার কিলিং, জাতিভেদ, ইত্যাদি বিষয়কে তুলে ধরা হয়েছিল।
এদিন ইশান এবং জাহ্নবীর এই নতুন বিজ্ঞাপন দেখে তাঁদের অনুরাগী এবং নেটপাড়া একটাই দাবি, তাঁদের একত্রে আরও প্রজেক্টে দেখতে চান তাঁরা।