গত কয়েক মাস ধরে খবরের শিরোনামে জয়দীপ আহলাওয়াত। ৮ ফেব্রুয়ারি জন্মদিনে শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছিল একাধিক সংবাদমাধ্যম ও সমাজমাধ্যম। ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন ৩ (২০২৫) এবং ‘ইক্কিস’ (২০২৬)-এ তাঁর কাজ ইতিমধ্যেই প্রশংসিত। তার উপর ‘ধুরন্ধর’ অভিনেতা অক্ষয় খান্নার বিতর্কিত বিদায়ের পর ‘দৃশ্যম ৩’-এ তাঁর পা রাখা - বহুল চর্চার কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে জয়দীপকে। শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ‘কিং’-এও তাঁর কাস্টিংও বাড়িয়েছে উত্তেজনার পারদ।
এই আবহেই দর্শকদের জন্য আরও এক চমক। আজ নেটফ্লিক্সে মুক্তি পেল ‘কোহরা: সিজন ২’, আর সেখানে রয়েছে জয়দীপের এক দুর্দান্ত ক্যামিও অর্থাৎ ছোট্ট উপস্থিতি।
সিরিজে আচমকাই হাজির হন তিনি। তবে এমন এক ‘ব্লিঙ্ক অ্যান্ড ইউ মিস’ মুহূর্ত, যা দেখে দর্শকদের অনেকেই দৃশ্যটি রিওয়াইন্ড করতে বাধ্য হবেন। শেষের ক্রেডিটেই মিলবে নিশ্চিত প্রমাণ -হ্যাঁ, তিনিই জয়দীপ আহলাওয়াত, চরিত্রের নাম ‘রেলওয়ে লাইনম্যান’। মাত্র দু’টি শটে দেখা যায় তাঁকে, সঙ্গে একটি সংলাপও রয়েছে।
এই উপস্থিতি আরও তাৎপর্যপূর্ণ, কারণ ‘কোহরা ২’-এর অন্যতম লেখক ও পরিচালক সুদীপ শর্মা, যিনি ‘পাতাল লোক’-এর স্রষ্টা। সেই সিরিজই জয়দীপের কেরিয়ারে বড় মোড় ঘুরিয়ে দিয়েছিল। এ ছাড়া এই সিজনের আর এক লেখক গুঞ্জিত চোপড়া কাজ করেছিলেন ‘পাতাল লোক’-এর প্রথম সিজনে। ফলে এই ক্যামিও যেন এক সূক্ষ্ম যোগাযোগের ইঙ্গিতও বহন করছে।
‘কোহরা: সিজন ২’-এ অভিনয় করেছেন বরুণ সবতি, মোনা সিং, রানভিজয় সিংহা, অনুরাগ অরোরা, ‘তেরে বিন লাদেন’খ্যাত প্রদ্যুমান সিং মল-সহ আরও অনেকে। প্রথম সিজনে দাগ কাটা সুবিন্দর ভিকি অবশ্য এ বার অনুপস্থিত।
&t=313s
সুদীপ শর্মা ও ফয়জল রহমান পরিচালিত এই সিজনের গল্প ঘোরে এক এনআরআই মহিলার খুনকে কেন্দ্র করে। ব্যক্তিগত জীবনের টানাপোড়েন সামলাতে সামলাতে দুই পুলিশ আধিকারিক কী ভাবে তদন্ত এগিয়ে নিয়ে যান, সেটাই সিরিজের মূল সুর। সন্দেহের তালিকায় রয়েছেন তিনজন, যাঁদের প্রত্যেকেরই নিরার্রা ২’-এ জয়দীপের ঝলক যেন ছোট্ট অথচ স্মরণীয় চমক, যা দর্শকদের আলোচনায় রাখবেই।
