গিয়েছেন রামলালার প্রাণপ্রতিষ্ঠা উদযাপনে সামিল হতে। কিন্তু প্রেম কি এত কিছু বোঝে?
যেই না কাছাকাছি ‘প্রাক্তন’ ওমনি হাত নিশপিশ! ফাঁক মিলতেই নিজস্বী তুলতে ব্যস্ত হয়ে পড়লেন রণবীর কাপুর। পাশে আলিয়া ভাট বসে। সামান্য অমনোযোগী। কথা বলতে ব্যস্ত। পিছনে ভিকি কৌশলের সঙ্গে বসে ক্যাটরিনা কইফ। ব্যস, রণবীর মোবাইল তুলে টুক করে ছবি তুলে নিলেন! কিন্তু স্ত্রী না দেখলে কী হবে? পাপারাৎজিরা সব দেখে ফেলেছে। সঙ্গে সঙ্গে সেই মুহূর্ত ক্যামেরাবন্দি। সামাজিক মাধ্যমে সেই ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে দেখতে দেখতে। ভাইরাল রণবীরের দুষ্টুমি!
লুকিয়ে সেলফি তুলেও মন ভরেনি ‘অ্যানিমেল’ নায়কের। পরে স্ত্রী, ভিকি, ক্যাটরিনাকে নিয়ে গ্রুপ ফটোও তুলেছেন। সেখানে তিনি যেন প্রাক্তনের স্বামীর অন্তরঙ্গ সখা! একদিকে আলিয়াকে জড়িয়েছেন। অন্য হাতে জড়িয়ে নিয়েছেন ভিকিকে। রণবীরের সাহস দেখে প্রথমে থ’ বলিউড। তারপরেই উল্লাসে ফেটে পড়েছে। ক্যাটরিনার স্বতঃস্ফূর্ত হাসি বলছে, তিনিও অখুশি নন। ব্যাপারটা বেশ উপভোগ করেছেন।
এদিন দুই নায়কের সাজ মোটামুটি এক। রণবীর বেছে নিয়েছিলেন সাদা ধুতি-পাঞ্জাবি, উত্তরীয়। ভিকি ধুতির বদলে পাজামা। পুরোটাই ঘিয়ে ঘেঁষা। কিন্তু তাঁদের দেবীরা ভিন্ন সাজে। এদিন আলিয়ার অঙ্গে সিল্কের রামায়ণ শাড়ি। মহাকাব্যের নানা ঘটনা শাড়ির জমিনে। আসমানি নীল শাড়ির সঙ্গে রংমিলন্তি তাঁর বটুয়া ব্যাগেও। চুল বিনুনিতে বাঁধা। সামান্য মেকআপ। ভাট কন্যা বড্ড মিষ্টি তাতেই। ক্যাটরিনা অবশ্য যথারীতি জৌলুসে ভরপুর। হলুদ মেটালিক শাড়ি। সঙ্গে ভারী গয়না।
এদিকে নিন্দুকদের ব্যঙ্গ, দুই দেবীতেই এই কাণ্ড, দীপিকা পাড়ুকোন এলে রণবীর না জানি আরও কত কী ঘটিয়ে ফেলতেন!