রাতারাতি সর্বস্ব খুইয়ে পথে বসল কম্পাস, বিহান। সমস্ত কিছু হারিয়ে চ্যালেঞ্জ নিয়ে কীভাবে ঘুরে দাঁড়াবে নায়িকা? কোন নতুন চমক আসতে চলেছে ধারাবাহিকে?
এদিন টেন্ট সিনেমা অর্থাৎ ধারাবাহিকের প্রযোজনা সংস্থার তরফে 'কম্পাস' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে কম্পাস এবং বিহানকে তাদের কলেজ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। জানানো হয়েছে সেখানে আর তাদের ঢুকতে দেবে না। তাদের আর অধিকার নেই কোনও। এতে কম্পাস মোটেই দমে যাওয়ার পাত্রী নয়। সে সাফ জানায় এই কলেজ সে আবার ফিরিয়ে নেবে, তবে তার আগে এই চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত সে। সিলেবাসের বাইরে থেকে আসা এই প্রশ্নের সে যোগ্য জবাব দেবে বলেও জানায়।
নতুন করে বাঁচতে এবং ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে বিহানকে পাশে পায় নায়িকা। দু'জনে মিলে পথেই শুরু করে কোচিং সেন্টার। এই কোচিং সেন্টার থেকে কী করে তাদের রুটিরুজি হয়, কেমন সাড়া পায় সেটাই এখন দেখার।















