বলিউড তারকা হৃতিক রোশন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছেলেদের উদ্দেশে লিখলেন এক আবেগঘন দীর্ঘ বার্তা। দুই ছেলে রেহান রোশন ও হৃদান রোশন-কে নিয়ে গর্ব, ভালবাসা আর জীবনের পাঠ—সব মিলিয়ে বাবার হৃদয়ের দরজা যেন খুলে দিলেন অভিনেতা।

ইনস্টাগ্রামে একটি পুরনো ছবি শেয়ার করেন হৃতিক। ছবিতে দেখা যাচ্ছে, নৌকায় বসে আরাম করে সময় কাটাচ্ছেন তিনি এবং তাঁর দুই ছেলে। সেই ছবির সঙ্গেই অভিনেতা লিখেছেন এক দীর্ঘ নোট, যেখানে ছেলেদের জীবনের পথে এগিয়ে যেতে উৎসাহ দিয়েছেন তিনি।

হৃতিক লেখেন, সন্তানদের বড় হয়ে উঠতে দেখা একজন বাবার জন্য কতটা আনন্দের, তা ভাষায় বোঝানো কঠিন। তাঁদের প্রতিভা, পরিশ্রম, সাফল্য এবং বিনয় দেখে তিনি গর্বিত, এ কথাও স্পষ্ট করে জানান। তবে একই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ কথাও বলেন অভিনেতা। তাঁর মতে, গর্ব অনেক সময় সাফল্যের সঙ্গে জড়িয়ে যায় এবং ধীরে ধীরে এমন এক চক্র তৈরি হয় যেখানে মনে হতে থাকে পারফর্ম করলে তবেই বুঝি ভালবাসা পাওয়া যায়।

সেই কারণেই নিজের অনুভূতি পরিষ্কার করে জানাতে চেয়েছেন তিনি। হৃতিক লিখেছেন, তাঁর গর্ব যত বড়ই হোক না কেন, তা কোনওদিনই তাঁর সন্তানদের প্রতি ভালবাসার সঙ্গে পাল্লা দিতে পারে না। কারণ তাঁর ছেলেরা যেমন আছে, ঠিক সেইভাবেই তারা তাঁর কাছে যথেষ্ট।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Hrithik Roshan (@hrithikroshan)