'ঘূর্ণি' ধারাবাহিকটি চলতি সপ্তাহে চমক দেখিয়ে সোজা সেরা পাঁচে উঠে এসেছে টিআরপি তালিকায়। বলাই বাহুল্য, স্টার জলসার এই নতুন ধারাবাহিকের গল্প মনে ধরেছে দর্শকদের। একই সঙ্গে জমে উঠেছে নায়ক, নায়িকার রসায়ন। এবার গল্পে আসছে নতুন চমক। 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'ঘূর্ণি' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে ঘূর্ণিকে কী করে আবার খেলার ময়দানে ফেরানো যায় বিয়ের পর সেটার প্ল্যান কষছে তার বর পৃথ্বীরাজ। জানায় হানিমুনের নাম করে তারা বেরোবে বাড়ি থেকে। কিন্তু আদতে ঘূর্ণি খেলতে যাবে। সেটা শুনে ঘূর্ণি চমকে ওঠে। বলে এর মধ্যে বেড়াতে যাওয়ার প্ল্যান হয়ে গেল, আবার বেড়াতে যাওয়ার নাম করে খেলতে যাওয়ারও! কিন্তু তারপরই বাঁধবে গোল। 

মাঝে কী ঘটবে, কেন এমনটা হবে সেটা ঝলকে দেখানো হয়নি। তবে কোনও কারণের জন্য ঘূর্ণিকে ব্যান করে দেওয়া হবে ভারতীয় মহিলা ক্রিকেট টিম থেকে। সে আর আন্ডার ১৯ টিমে খেলতে পারবে না। ম্যাচের আগের রাতে কী হয়েছিল, কেন সে ব্যানড হল সেটা জানতে চায় সংবাদমাধ্যম। এদিকে তার শ্বশুর বাড়িতে ঢিল পড়ে। সবের মধ্যে স্ত্রীকে আগলে রাখে ঘূর্ণির স্বামী, পৃথ্বীরাজ। কিন্তু বাড়িতেও যে আর ঘূর্ণির ঠাঁই হবে না বলে জানিয়ে দেওয়া হয়। এমন অবস্থায় কী করবে নায়িকা? সে কি তবে খেলা ছেড়ে দেবে? নাকি ঘটবে কোনও মিরাকেল? উত্তর আগামীতে পাওয়া যাবে। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Star Jalsha (@starjalsha)