বিয়ে করে এসেই তুলকালাম। শ্বশুর বাড়িতে ঢুকেই ধুন্ধুমার কাণ্ড ঘূর্ণির! কী ঘটাল নায়িকা?
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'ঘূর্ণি' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে বিয়ে করে শ্বশুর বাড়ি আসার পর ঘূর্ণি ঝড় তুলেছে। দেখা যাচ্ছে, ঘূর্ণি খেতে বসেছে। তাকে তার বড় জা খেতে দিয়েছে। খেয়ে জানাচ্ছে তার খুবই খিদে পেয়েছিল। এতক্ষণ পর কিছু খেতে পেয়ে তার মন, পেট জুড়াল। তার প্রাণ বাঁচানোর জন্য সে ধন্যবাদ জানায়। শুধু তাই নয়, করে আশীর্বাদও। তারপরই সে রণং দেহী মূর্তি ধরে তার শ্বশুর বাড়ির বিষয়ে কথা বলার সময়।
'ঘূর্ণি' জানায়, তার জেঠি শাশুড়ি তাকে সহ্য করতে পারছে না যে সেটা সে বুঝেছে। তাই তাকে দুধ উথলানো দেখতে দিতে চায়নি। সে বুঝতে পেরেছে তাকে অপয়া, ইত্যাদির হিসেবে দেখাতে চেয়েছিল। কিন্তু সে সেটা হতে দেবে না। এমন অবস্থায় কী ঘটে, শ্বশুর বাড়িতে ঘূর্ণি কোন ঝড় তোলে সেটাই দেখার। এই শ্বশুর বাড়ি থেকে সে আদৌ খেলতে পারে নাকি লড়াই করতে হয় সেই দিকেও নজর দর্শকদের।














