স্টার জলসার পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'ঘূর্ণি'। ইতিমধ্যেই এই ধারাবাহিকের স্লট এবং শুরুর দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হয়েছে। এবার নতুন প্রোমোতে কোন চমক উঠে এল?
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'ঘূর্ণি' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে ঘূর্ণিকে ভিড়ের মধ্যে আগলে ধরে নিয়ে যাচ্ছে তার স্বামী। কান্নায় ভেঙে পড়েছে নায়িকা। আর তাদের দুজনকে ছেঁকে ধরে আছে সাংবাদিকরা। সকলের একই প্রশ্ন কী ঘটিয়েছেন ঘূর্ণি। কেন তিনি এভাবে বাদ পড়লেন, কী ঘটেছিল ম্যাচের আগের রাতে এসব প্রশ্ন উড়ে আসতে তার দিকে। বিভিন্ন অজানা প্রশ্নের উত্তর জানতে মুখিয়ে সাংবাদিক থেকে শুরু করে সকলেই। সবার প্রশ্ন এক তবে কি শেষ হয়ে গেল ঘূর্ণির ক্রিকেট জীবন? এত প্রশ্নের ভিড়ে নিজেকে আর ধরে রাখতে পারে না সে। কান্নায় ভেঙে পড়ে সকলের সামনেই। জানায় তার কেরিয়ার শেষ। শেষ পর্যন্ত গল্পে কী হয় সেটাই এখন দেখার।
?igsh=NTRkMDdzdHltbjZj
স্টার জলসার পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'ঘূর্ণি'। এই মেগার মুখ্য চরিত্রে অভিনয় করছেন কুণাল শীল ও নবাগতা সপ্তাশ্রী নন্দ। আগেই ধারাবাহিকের প্রথম প্রোমো এসেছিল। এবার প্রকাশ্যে এল, এই মেগার সম্প্রচারের সময়। জানা যাচ্ছে, ২৭ এপ্রিল থেকে সন্ধে সাড়ে সাতটায় আসছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকের আগমনের কারণে স্লট হারিয়েছে 'রাঙামতী তীরন্দাজ'। আগামী সোমবার থেকে মনীষা মণ্ডলের এই ধারাবাহিক রাত এগারোটা থেকে সম্প্রচারিত হবে।
'ঘূর্ণি'র আরও একটি প্রোমোতে দেখা গিয়েছে, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ চলছে। শেষ বলে ভারতের ৫ রান চাই। ব্যাট করছে ঘূর্ণি। আর সকলের প্রত্যাশা রেখে শেষ বলে ৬ মেরে দেশকে জিতিয়ে দেয় সে। বলাই বাহুল্য, এই ঘটনার পর দেশের গর্ব হয়ে ওঠে। কিন্তু একি! দেশের গর্ব পলকে হয়ে ওঠে বাংলার কলঙ্ক। তার পোস্টারে কালি মাখানো হয়। জ্বালিয়ে, ছিঁড়ে দেওয়া হয় পোস্টার। চলে খেলোয়াড়ের বাড়ি ভাঙচুর, তার বিরুদ্ধে স্লোগান দেওয়া। আর এসবের মাঝে জাতীয় দল থেকে বাদ পড়ে যায় ঘূর্ণি। নায়িকা নিজেও ভেবে নেয় তার স্বপ্ন শেষ। সে প্রতিজ্ঞা করে আর ব্যাট ধরবে না। সব জ্বালিয়ে পুড়িয়ে দেয়।
















