'পরিণীতা' ধারাবাহিকের গল্পে আসছে নতুন টুইস্ট। যেই গত সপ্তাহে টিআরপি তালিকায় এক নম্বর থেকে দুইয়ে নেমে এসেছে এই ধারাবাহিক, অমনি গল্পে আসছে নতুন টুইস্ট। এন্ট্রি নিচ্ছে নতুন চরিত্রে।
'পরিণীতা' ধারাবাহিকে এবার ত্রিকোণ প্রেমের গল্প দেখা যাবে। সেখানেই রায়ান এবং পারুলের মাঝে এন্ট্রি নিচ্ছেন ঋষভ চক্রবর্তী। জানা গিয়েছে 'পরিণীতা' ধারাবাহিকের গল্পেও ঋষভকে একজন অভিনেতা হিসেবেও দেখা যাবে। তিনি এই ধারাবাহিকে ঋষভ চক্রবর্তীকে অভিনেতা এবং বরানগর নাট্যমুখ থিয়েটার দলের পরিচালক হিসেবে দেখা যাবে। জানা গিয়েছে ঋষভের চরিত্রের নাম ঋক সুন্দর ভট্টাচার্য। রায়ান এবং পারুলের মাঝে দূরত্ব বাড়াবে এই চরিত্র।
প্রসঙ্গত ঋষভ চক্রবর্তীকে দর্শক এর আগে 'নিম ফুলের মধু' ধারাবাহিকে দেখেছেন। সেখানে তিনি পিকলুর চরিত্রে অভিনয় করেছেন। দারুণ জনপ্রিয় হয়েছিল তাঁর সেই চরিত্র। এতদিন পর তাঁকে পুনরায় ছোটপর্দায় দেখা যাবে জেনে খুশিতে ডগমগ তাঁর অনুরাগীরা।
প্রসঙ্গত, দেখতে দেখতে ৫০০ পর্ব পার জি বাংলার ধারাবাহিক 'পরিণীতা'র। পারুল ও রায়ানের গল্প দেখতে শুরু থেকেই দারুণ পছন্দ করেন দর্শক মহল। ধারাবাহিক জনপ্রিয়তা পেলে বিভিন্ন ভাষায় তার রিমেক তৈরি হয়। 'পরিণীতা'র ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। এই মেগাও তিন তিনটে ভাষায় রিমেক হয়েছে। সদ্য জানা গিয়েছে, এর তিন নম্বর রিমেকের কথা। জানা যাচ্ছে, এবার মালায়লামে রিমেক হচ্ছে এই ধারাবাহিকের। নাম 'প্রণয়াভিলাশম'।
৫০০ পর্বে পা দিয়ে যেন আরও এক নতুন মাইলফলক জুড়ল 'পরিণীতা'র মুকুটে। এই ধারাবাহিকের পরিচালক কৃষ বসু সমাজমাধ্যমে দর্শকের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন সাফল্যের জন্য। বর্তমানে যেখানে কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়ে যায় ধারাবাহিক, সেখানে প্রায় দু'বছর পার করা মুখের কথা নয়। ৫০০ পর্বের এই যাত্রা যেন আরও সুদূর প্রসারী হয়, সেই কামনাই করছেন পরিচালক।
প্রসঙ্গত, পারুলকে ভালবাসার কথা বলতে গিয়েও বলতে পারেনি রায়ান। কিছুদিন আগেই গল্পে দেখানো হয়েছিল নিখোঁজ রায়ান। জঙ্গিদের খপ্পরে পড়েছিল সে। পরে পারুল গিয়ে রায়ানকে উদ্ধার করে নিয়ে আসে। সেই টানটান উত্তেজনাপূর্ণ পর্ব দারুণ জমেছিল। এবার গল্পে আসছে আরও বড় চমক। রায়ান পারুলের কাছে ক্ষমা চায় বাড়ি থেকে চলে যাওয়ার জন্য। পারুল উল্টে তাকে এক চড় কষায়। পারুল রায়ানকে বলে যে, কর্পোরেটে থেকে সে কিছুতেই তাকে হারাতে পারবে না। তাই রায়ান যেন তার স্বপ্নপূরণ করে, থিয়েটার জয়েন করে। তারপর সে তার মনের মানুষের কাছে চলে যাবে, পারুল তাকে বাধা দিতে আসবে না। পারুলের কথা শুনে প্রথমে রাজি হয় না রায়ান। পরে দেখা যায় রুক্মিণীদের সঙ্গে নিয়ে রায়ান থিয়েটার শুরু করেছে। দলের নাম দিয়েছে বসু থিয়েটার। রায়ানের নতুন পথ চলায় পাশে বরাবরের মতো আছে পারুল।















