সদ্যই পুনরায় বিয়ে করে ফের চর্চায় রয়েছেন সুস্মিতা রায়। অভিনেত্রী নিজেই জানিয়েছেন তিনি মা হতে চান বলেই আবার বিয়ে করলেন। ৩৬ বছর বয়সে এসে তিনি আর সময় নষ্ট করতে চান না। বর্তমানে জল্পনা তুঙ্গে যে তিনি নাকি গর্ভবতী। এই বিষয়ে আজকাল ডট ইনকে কী বললেন অভিনেত্রী?
সুস্মিতা রায় গর্ভবতী কিনা সেই জল্পনা প্রসঙ্গে অভিনেত্রী নিজেই বললেন, "হ্যাঁ, তো, তাতে সমস্যা কী?" গর্ভবতী বলেই কি তিনি তাড়াহুড়ো করে বিয়ে করলেন? এই বিষয়ে তাঁর জবাব, "এটা একদমই মানতে নারাজ। তাড়াতাড়ি করে বিয়ে করিনি। আর যদি করেও থাকি, কেন করব না? আমার ৩৬ বছর বয়স, এটা তো ছেলেখেলা করার তো জায়গা নয়। আমি মা হবো। ৩৬ বছর বয়সে অনেক রকম শারীরিক সমস্যা চলে আসে। আমি কেন দেরি করব? আমি বর্তমানে গর্ভবতী কিনা সেটা বড় কথা নয়। কিন্তু আমায় মা হতেই হবে। সেটা যতই নোংরা জায়গায় নিয়ে যাও না কেন কিচ্ছু যায় আসে না তাতে। আমার সবার আগে মাতৃত্ব।"
অতীতে সুস্মিতার একবার মা হওয়ার সুযোগ আসে, কিন্তু পৃথিবীর আলো দেখেনি তাঁর সন্তান সেই সময়। কেন সেটা খোলসা করে অভিনেত্রী বলেন, "আমার সঙ্গে যখন সব্যসাচীর পরিচয় হয় আমি জানতাম ও বাচ্চা পছন্দ করে না। কিন্তু আমি এটা জানতাম না যে ও ফ্যামিলি পছন্দ করে না।" তিনি এও জানান তাঁদের সন্তান 'অ্যাক্সিডেন্টাল বেবি ছিল।' অভিনেত্রীর কথায়, "আমায় বহুবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, আমার হাতে গর্ভপাতের ওষুধ পর্যন্ত ছিল। সেটা অনেকে দিয়ে এসেছি আমি।" এত বছর পরেও সন্তান হারানোর শোক মনে করে তিনি বলেন, "এতগুলো মানুষ চাইছে একটা বাচ্চা মারা যাক, সেটাই শেষ পর্যন্ত....।"
সহকর্ণধার শুভাশিসের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন। দুই পরিবারের উপস্থিতিতে সমস্ত নিয়ম, আচার মেনে তাঁদের চার হাত এক হয়েছে। বর্তমানে বিয়ে সংক্রান্ত নানা ভ্লগ তিনি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন সমাজমাধ্যমে। বিয়ের পর তাঁর প্রাক্তন দেওর, তথা অভিনেতা সায়ক চক্রবর্তী তাঁকে খোঁচা দিয়ে পোস্ট করলে লাইভে এসে একাধিক কথা জানান। দাবি করেন তিনি তাঁর প্রাক্তন স্বামীর বিকৃত যৌনতার শিকার। সহ্য করেছেন নানা অকথ্য অত্যাচার। সায়ক চক্রবর্তীর জন্যই তাঁর দাম্পত্য জীবন অতীতে নষ্ট হয়েছে বলেও দাবি করেন।
















