সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
মিউজিক্যাল-হরর ছবি নিয়ে ফিরছেন ইমরান! নাম কী?
মিউজিক্যাল হরর ছবি নিয়ে বড়পর্দায় ফিরছেন ইমরান হাশমি। তাঁর এই আসন্ন ছবিটির নাম 'রুহ'। ২০২৭ সালে মুক্তি পাবে ছবিটি। জানা গিয়েছে হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পাবে রুহ। ময়াঙ্ক শর্মা পরিচালিত এই ছবিটিতে ভৌতিক ঘটনাক্রম তো থাকবেই, সঙ্গে সঙ্গীত এবং অনুভূতির মিশেল থাকবে। ছবির গল্প লিখেছেন বিশাল কাপুর এবং ময়াঙ্ক শর্মা। বিক্রম খাখার এবং সানি খান্নার প্রযোজনায় আসছে 'রুহ'।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Rakesh Zala (@rakeshzala1991)
আলিয়া ভাট অভিনীত 'আলফা' মুক্তি পেতে চলেছে শীঘ্রই। আগামী ৩ জুলাই বড়পর্দায় আসছে যশরাজ স্পাইভার্সের ছবিটি। তার আগে এদিন আলফার প্রচারে মাঠে নামলেন রণবীর কাপুর। স্ত্রীর ছবির প্রচার করলেন অভিনব পন্থায়। এদিন রণবীর কাপুর 'আলফা' ছবির থিমের টিশার্ট পরে বাইরে বেরিয়েছিলেন। তাঁর পরিহিত সেই জামায় লেখা ছিল, 'মাই ওয়াইফ ইজ অ্যান আলফা।' অর্থাৎ আমার স্ত্রী একজন আলফা। তাঁর এই পোশাক দেখে এবং স্ত্রীর ছবির এভাবে প্রচার করার জন্য মুগ্ধ নেটপাড়া। এই ছবিতে আলিয়া ছাড়াও মুখ্য ভূমিকায় থাকবেন ববি দেওল, শর্বরী, অনিল কাপুর, প্রমুখ।