ক্যালকাটা ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাবের পক্ষ থেকে আয়োজিত ক্রিকেট ম্যাচ দেখতে উপস্থিত হয়েছিলেন কপিল দেব৷ সেখানেই কপিল দেবের সঙ্গে দেখা করেন টলিউড অভিনেতা দেব।
করমর্দন পর্ব মিটতেই দেব প্রণাম করেন কপিল দেবকে৷ কপিল দেবের সঙ্গে দেখা করে কতটা কৃতজ্ঞ দেব সেকথাও প্রকাশ পায়৷
এতদিন পরে মাঠে ফিরে খুশি কপিল দেব৷ তিনি জানান, মাঠে ফিরে তিনি অত্যন্ত আনন্দিত৷ সুন্দর ঘাস রয়েছে এবং ২০ বছরে মাঠের চেহারা অনেকটাই বদলে গিয়েছে।
ডাক্তারদের এই উদ্যোগের প্রশংসা করেছেন কপিল। ডাক্তাররা সমাজের জন্য প্রচুর অবদান রাখেন সেকথাও বলেছেন।
কলকাতায় এলে এখানকার খাবার খেতেই পছন্দ করেন কপিল। বিশেষত মাছের ঝোল খেতে খুবই ভালবাসেন কপিল। ছেলদের ক্রিকেট ওয়ার্ল্ড কাপে সাফল্য নিয়েও তাঁর আনন্দ প্রকাশ করেছেন কপিল।
