বলিউডের গ্ল্যামার আর ফ্যাশন দুনিয়ার ঝাঁ চকচকে আলোর পেছনে কি লুকিয়ে থাকে কোনও অস্বস্তিকর মুহূর্ত? সম্প্রতি মুম্বইয়ের একটি বিলাসবহুল ফ্যাশন শো-তে ঘটা এক ঘটনাকে কেন্দ্র করে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার গৌরব গুপ্তার নতুন কালেকশন লঞ্চের মঞ্চে শো-স্টপার হিসেবে হাজির হয়েছিলেন বলি সুন্দরী অনন্যা পাণ্ডে। সাদা রঙের অসাধারণ একটি আধুনিক ব্রাইডেল লেহেঙ্গায় তাকে লাগছিল অবিকল রূপকথার কোনও রাজকন্যার মতো। কিন্তু, শো শেষ হতেই ছন্দপতন!

ক্যামেরার সামনে পোজ দেওয়ার সময় অনন্যাকে পড়তে হল চরম এক ‘অস্বস্তিকর’ পরিস্থিতির মুখে, যার ভিডিও ভাইরাল হতেই গর্জে উঠেছেন নেটিজেনরা।

?ref_src=twsrc%5Etfw">July 18, 2026

 

মঞ্চে ঠিক কী ঘটেছিল? ডিজাইনার গৌরব গুপ্তর শো-স্টপার হিসেবে অনন্যার র‍্যাম্প ওয়াক ছিল এককথায় অনবদ্য। শো-এর একদম শেষে প্রথা মেনে ডিজাইনার নিজে অনন্যাকে সঙ্গে নিয়ে মঞ্চে আসেন পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পোজ দেওয়ার জন্য। ঠিক এই মুহূর্তেই ক্যামেরায় ধরা পড়ে এক অদ্ভুত দৃশ্য। ছবি তোলার জন্য পোজ দেওয়ার সময় ডিজাইনার গৌরব গুপ্ত অভিনেত্রীর সঙ্গে একটু বেশিই ‘ঘনিষ্ঠ’ হয়ে পড়েন। অনন্যার কোমরের নীচের অংশে যেভাবে তিনি হাত বোলাচ্ছিলেন, তা ক্যামেরার নজর এড়ায়নি!

 ভিডিওতে দেখা যায়, গৌরব যখন তার কোমরে ও পিঠে হাত দিচ্ছিলেন, অনন্যাকে কিছুটা অস্বস্তিতে পড়তে দেখা গেলেও

 

পেশাদারিত্ব বজায় রেখে তিনি মুখে হাসি ধরে রাখেন। কিন্তু, ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসতেই শুরু হয়ে যায় তুমুল বিতর্ক।

অভিনেত্রীর শরীরে ডিজাইনারের এই ধরনের আচরণ বা ‘টাচি’হওয়াটা একেবারেই ভালভাবে নেননি অনন্যার ভক্ত এবং সাধারণ নেট নাগরিকরা। গৌরব গুপ্তার এই আচরণকে অনেকেই ‘অনভিপ্রেত’ এবং ‘অশোভন’ বলে আখ্যা দিয়েছেন।

ভিডিওর কমেন্ট বক্সে ক্ষোভ উগরে দিয়ে একজন লিখেছেন, “ডিজাইনার হলেই কারও গায়ে এভাবে হাত দেওয়ার অধিকার পাওয়া যায় না।” আবার অন্য একজন প্রশ্ন তুলেছেন খোদ অনন্যার দিকেই, “অনন্যা কেন তখনই ওই ব্যক্তিকে আটকালেন না? তারকাদের কি এই ধরনের  আচরণ সহ্য করতে হয়?”

ব্যক্তিগত ও পেশাদার জীবন নিয়ে অনন্যা পাণ্ডে সব সময়ই চর্চায় থাকেন। সম্প্রতি তাকে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘চাঁদ মেরা দিল’ছবিতে দেখা গেছে। তবে বক্স অফিস এবং ওটিটির ঠান্ডা প্রতিক্রিয়ার পর, এই ফ্যাশন শো-এর বিতর্ক যেন তাকে নতুন করে লাইমলাইটে এনে দাঁড় করাল। ডিজাইনারের এই ‘অস্বস্তিকর স্পর্শ’নিয়ে অনন্যা নিজে মুখ খোলেন কি না, এখন সেটাই দেখার।