সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
সোনম ওয়াংচুকের পাশে অতুল কুলকার্নি! যোগ দিলেন একদিনের প্রতীকী অনশনে
সোনম ওয়াংচুকের পাশে দাঁড়ালেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অতুল কুলকার্নি। তিনি তাঁর বাড়ি থেকেই এদিন একদিনের প্রতীকী অনশন করবেন। ১৬ জুলাই তিনি না খেয়ে থাকবেন সোনম ওয়াংচুককে সমর্থন করে। একই সঙ্গে এদিন 'রং দে বসন্তী' খ্যাত অভিনেতা সরকারকে অনুরোধ করেন যাতে তাঁর সঙ্গে তাঁরা একবার কথা বলেন, এই প্রতিবাদকে সমর্থন করেন। প্রসঙ্গত, সোনম ওয়াংচুক গত ২৮ জুন থেকে অনশন করছেন দিল্লির যন্তর মন্তরে। ককরোচ জনতা পার্টিতে যোগ দেন তিনি, এবং নিটের পেপার লিক হওয়ার ঘটনায় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশন শুরু করেন।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Atul Kulkarni (@atulkulkarni_official)
রণবীর কাপুর অভিনীত রামায়ণ মুক্তি পেতে চলেছে এই বছর। ২০২৬ সালের দীপাবলির সময় বড়পর্দায় আসছে নীতীশ তিওয়ারি পরিচালিত এই ছবিটি। সামনেই এই ছবির একটি ইভেন্ট ছিল দিল্লিতে, কিন্তু তার আগে অসুস্থ হয়ে পড়েছেন রণবীর কাপুর। কী হয়েছে তাঁর? জানা গিয়েছে, অভিনেতার কংজাঙ্কটিভাইটিস হয়েছে। সূত্রের খবর, অভিনেতার মেয়ে রাহার আগে হয়েছে এই ছোঁয়াচে রোগ, তার থেকে সংক্রমিত হন রণবীর। প্রসঙ্গত, 'রামায়ণ' ছবিটিতে রণবীর কাপুরের বিপরীতে রয়েছেন সাই পল্লবী। তাঁদেরই দেখা যাবে রাম সীতার ভূমিকায়। এছাড়া অমিতাভ বচ্চন, ববি দেওল, যশ, প্রমুখ রয়েছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়।