বিয়ে করলেন ক্রিকেট কিংবদন্তী শচীন তেন্ডুলকার আর অঞ্জলি তেন্ডুলকারের পুত্র ক্রিকেটার অর্জুন তেন্ডুলকর৷ ক্রিকেটার সুরেশ রায়না সমাজমাধ্যমে নবদম্পতির ছবি শেয়ার করেছেন৷ অর্জুন-সানিয়াকে ভারতীয় পোশাকে বরকনের সাজে দেখা যাচ্ছে৷ সুরেশ রায়না ছবি শেয়ার করে নবদম্পতিকে সুখী বিবাহিত জীবনের শুভেচ্ছা জানিয়েছেন৷
ক্রিকেট দুনিয়ার খ্যাতনামীরা উপস্থিত হয়েছেন শচীন পুত্রের বিয়েতে৷ তবে কেবল ক্রিকেটের খ্যাতনামীরা না, উপস্থিত আছেন বলিউডের বিখ্যাত মানুষেরা৷ বিয়েতে উপস্থিত ঐশ্বর্যা রাই বচ্চন, অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, সাক্ষী ধোনি, মহেন্দ্র সিংহ ধোনি, সস্ত্রীক সুরেশ রায়না৷
সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ঐশ্বর্যা-অভিষেকের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল।
ঐশ্বর্যা পরেছেন হালকা নীল রঙের আনারকলি। খোলা চুল আর উজ্জ্বল হাসিতে ঐশ্বর্যাকে বরাবরের মতোই সুন্দরী দেখাচ্ছে৷ অভিষেক পরেছেন কালো গলাবন্ধ কুর্তা এবং সাদা পাজামা৷ ব্যাকব্রাশ করে আঁচড়ানো চুল৷ সাদা-কালো দাড়িতে ব্যক্তিত্বের ছাপ স্পষ্ট৷ এছাড়াও এসেছেন কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলে৷ পরনে ঘিয়ে রঙের ভারী কাজ করা শাড়ি৷ গলায় হার। হাত ধরে তাঁকে নিয়ে যেতেও দেখা গেল।
আট মাস আগেই বাগদান সেরেছিলেন অর্জুন-সানিয়া।
ছোটবেলার বন্ধু ছিলেন অর্জুন-সানিয়া৷ ছোটবেলার বন্ধুত্ব প্রেমে পরিণত হয়৷ দু'জনের পারিবারিক সম্পর্ক বহুদিনের৷ সানিয়া রবি ঘাইয়ের নাতনি৷ রবি ঘাইয়ের সঙ্গে শচীনের যোগাযোগ বহু পুরনো৷ সানিয়া 'মিস্টার পস'- নামে একটি বিলাসবহুল পোষ্য স্পা-এর মালকিন৷ লন্ডন স্কুল অফ ইকনোমিক্স থেকে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন সানিয়া৷
মুম্বইয়ের ঘাই রেসিডেন্সে পারিবারিক অনুষ্ঠানে অর্জুন-সানিয়ার বাগ্ দান হয়েছিল ১৩ অগাস্ট ২০২৫। অর্জুন-সানিয়ার আলাপ হয়েছিল শচীন-কন্যা সারা তেন্ডুলকারের সুত্রে৷ সারার সঙ্গে সানিয়ার বন্ধুত্বের সূত্রে যাতায়াত শুরু হয়৷ অর্জুন-সানিয়ার আলাপ থেকে প্রেম এবং অবশেষে বিয়ে।
