গতকাল মুম্বইয়ে অনুষ্ঠিত হল শচীন তেন্ডুলকারের পুত্র অর্জুন তেন্ডুলকারের প্রাক্-বিবাহ অনুষ্ঠান৷  ৫ মার্চ মুম্বইয়ের শিল্পপতি রবি ঘাইয়ের নাতনি ব্যবসায়ী সানিয়া চন্ডোকের সঙ্গে বিয়ে অর্জুন তেন্ডুলকরের৷ 

 প্রাক-বিবাহ অনুষ্ঠানে, পাত্র পাত্রী থেকে পরিবারের সকলেই সাজ ছিল জাঁকজমকপূর্ণ৷ সানিয়ার পরনে ছিল হালকা গোলাপী রঙের লেহঙ্গা৷ তার সঙ্গে ভরেছিলেন ভারী গয়না৷ মাথায় ছিল বড় টিকলি আর দুহাত ভর্তি চুড়ি৷ অর্জুন পরেছিলেন বেইজ রঙের শেরওয়ানি৷ শেরওয়ানিতে ছিল সোনালী সুতোর কাজ৷  

 অর্জুনের বোন সারা তেন্ডুলকর এবং মা অঞ্জলির সাজও ছিল দেখার মতো৷  ডিজাইনার অর্পিতা মেহতার তৈরি লেহেঙ্গায় সেজেছিলেন সারা।  পুরো লেহঙ্গা জুড়ে ভারী মিরর ওয়ার্ক৷ অন্যদিকে অঞ্জলি বেছে নিয়েছিলেন একটি গাঢ় নীল শারারা সেট। শারারাতেও ছিল ভারী কাজের নকশা৷ 

ক্রিকেট কিংবদন্তী শচীন তেন্ডুলকার একটি পান্না সবুজ রঙের কুর্তা পাজামা পরেছিলেন। এর সঙ্গে ছিল ব্রোকেডের কাজ করা একটি হাত কাটা জ্যাকেট।  

প্রাক-বিবাহ অনুষ্ঠানে বেশ কয়েকজন ক্রিকেটার এবং রাজনৈতিক ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন হরভজন সিং-গীতা বসরা, জহির খান-সাগরিকা প্রমুখ৷ অর্জুন-সানিয়ার বাগ্ দান হয়েছিল ২৫ অগাস্ট৷