সংবাদসংস্থা মুম্বই: বলিপাড়ায় প্রথম সারির তারকাদের নতুন প্রজেক্ট ছাড়াও স্রেফ খরচের নিরিখে খবরের শিরোনামে উঠে আসে বহু ছবির নাম। বহু সময় কোনও ছবিতে অভিনয়ের সুবাদে যে মোটা টাকা পারিশ্রমিক কোনও তারকা নেন, তাও জায়গা করে নেয় খবরে। তাঁদের ওই মোটা অঙ্কের টাকার পারিশ্রমিকের জন্যে এক ধাক্কায় চড়চড় করে বেড়ে যায় ছবির বাজেট। এই বিষয়টির বিরুদ্ধে বরাবরই সোচ্চার থেকেছেন পরিচালক অনুরাগ কশ্যপ। সম্প্রতি, এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খুললেন এই পরিচালক। জানালেন, বলিপাড়ার তিন খান অর্থাৎ শাহরুখ, সলমন, আমিরের ছবি পিছু পারিশ্রমিক নেওয়ার পন্থা।
অনুরাগ জানান, তিনি সাধারণত কোনও তারকাকে নিয়ে ছবি পরিচালনা করেন না। তবে গোটা বলিউডে অভিনেতাদের মধ্যে ছবির বাজেট নিয়ে সবথেকে মানিয়ে গুছিয়ে নেন শাহরুখ -সলমন-আমির। অনুরাগের কথায়, "ছবির বাজেট যাতে বেড়ে সমস্যা সৃষ্টি না করে সে ব্যাপারে তীক্ষ্ম দৃষ্টি থাকে এই তিন জনের। এঁদের মধ্যে কেউই ছবির শুটিংয়ের আগে পারিশ্রমিক নেন না। ছবি বক্স অফিস লাভের মুখ দেখলে তারপর সেখান থেকে লভ্যাংশ নেন এঁরা। ফলে, এঁদের ছবির শুটিংয়ে বাজেট নিয়ে আলাদা কোনও চাপ থাকে না প্রযোজকের। বরং বলব এই তিন খানের ছবি সবথেকে 'বাজেট-ফ্রেন্ডলি' হয়!"