সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
সন্তানের সঙ্গে আলাপ করালেন অনুরাগ!
সদ্যই বড়সড় বিপদের ফাঁড়া কাটিয়ে উঠেছেন বাইকার, 'বিগ বস' খ্যাত ইউটিউবার অনুরাগ ডোভাল। আর তারপরেই এল খুশির খবর। বাবা হলেন অনুরাগ। ২৭ মার্চ রাম নবমীর দিন তাঁর এবং ঋতিকার সন্তান জন্মগ্রহণ করেছে। ২৮ তারিখ সন্তানের সঙ্গে অনুরাগীদের আলাপ করালেন। একটি ভিডিও পোস্ট করেন এদিন অনুরাগ। সেখানেই দেখা যাচ্ছে হুইলচেয়ারে বসেই তিনি তাঁর সন্তানকে কোলে নিচ্ছেন। আদর করছেন। এদিন এই ভিডিও পোস্ট করে অনুরাগ লেখেন, 'আমার দ্বিতীয় জন্ম আমার সন্তানের জন্যই হয়েছে।' তাঁকে এদিন হুইলচেয়ারে করে হাসপাতালে আসতে দেখা যায়। এখনও হাঁটতে তাঁর বেশ সমস্যা হচ্ছে।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by The UK07 Rider (@anurag_dobhal)
'ধুরন্ধর ২' বা 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ' ১৯ মার্চ মুক্তি পেয়েছে। বিশ্বজুড়ে জাঁকিয়ে ব্যবসা করছে এই ছবি। রীতিমত জনপ্রিয় হয়ে উঠেছে এর গান। আর তার মাঝেই এদিন একটি জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে সঞ্জয় দত্ত এবং রণবীর সিং 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ' ছবিটি থেকে 'আরি আরি' গানে নাচলেন। এসপি চৌধুরী এবং হামজার এই কোল্যাব দেখে মুগ্ধ নেটপাড়া। জানা গিয়েছে তাঁরা একটি হাই প্রোফাইল জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন। ব্যবসায়ী মোহিত কাম্বোজের মেয়ের জন্মদিনের পার্টি ছিল সেটা। সেখানেই 'ধুরন্ধর' নিয়ে উন্মাদনার মাত্রা আরও একটু বাড়িয়ে দেন। ভিডিওতে রণবীরকে কালো জ্যাকেট, প্যান্ট এবং টুপিতে দেখা যায়। অন্যদিকে সঞ্জয় ডট ছাই রঙের পাঞ্জাবি পরেছিলেন।