শুরু হতে না হতেই টিআরপিতে জোর চমক দেখাচ্ছে 'অন্নপূর্ণার লক্ষ্মীরা'। ইতিমধ্যেই স্নেহার প্রেমে হাবুডুবু খাচ্ছে রাজা। কিন্তু সেই প্রেম মন থেকে মুখে আনার আগেই কি শেষ হয়ে যাবে? কী ইঙ্গিত মিলল ধারাবাহিকের নতুন ঝলকে? 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'অন্নপূর্ণার লক্ষ্মীরা' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে রাজা অন্নপূর্ণার পাইস হোটেলে এসেছে। মনে মনে বলে ওঠে এটা নাকি তার শ্বশুর বাড়ি। সেখানে ঢুকেই শাশুড়িকে অর্থাৎ স্নেহার মাকে প্রণাম করে। তিনি গোটা বিষয়টায় চমকে উঠলেও কিছু বলেন না। এদিকে হোটেলের ভিতর এসেই স্নেহাকে খুঁজতে থাকে সে। কিন্তু দেখা পায় না। 

স্নেহা হম্বিতম্বি করতে করতে হোটেলে আসে। ওদের ওখানকার মহিলা মহাজন দূর্গাবতীর নামে ক্ষোভ উগরে দেয়। জানায় সে নাকি রাক্ষসী। নিজের মেয়ের জীবন নষ্ট করে দিয়েও শুধরাননি বলেই দাবি করে স্নেহা। এদিকে নিজের মায়ের নামে এসব শুনে স্থির থাকতে পারে না রাজা। সেই চিৎকার করে ওঠে। তবে কি এখানেই স্নেহার প্রতি থাকা সমস্ত প্রেম উবে যাবে। প্রেম বদলে যাবে ঘৃণায়? নাকি ঘটবে কোন ঘটনা? দু'জনের জীবন এখন কোন খাতে বয় সেটাই দেখার। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)