বলিউডের কাল্ট কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি’ মানেই অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং পরেশ রাওয়ালের সেই আইকনিক ত্রয়ী। তবে ‘হেরা ফেরি ৩’ নিয়ে এক অবাক করা তথ্য সামনে এসেছে। জানা গেছে, ছবিতে প্রধান নায়কের ভূমিকা থেকে সরে দাঁড়িয়েছেন অক্ষয় কুমার। নিজের সিগনেচার চরিত্র ‘রাজু’-কে পর্দায় ফুটিয়ে তুললেও, কেন্দ্রীয় আকর্ষণের জায়গাটি তিনি ছেড়ে দিয়েছেন তাঁর দীর্ঘদিনের বন্ধু সুনীল শেট্টির (শ্যাম) জন্য।
খবর, পরিচালক প্রিয়দর্শনকে অক্ষয় নিজেই অনুরোধ করেছিলেন যাতে এই ছবির প্রধান নায়ক হিসেবে সুনীল শেট্টিকে দর্শকের সামনে তুলে ধরা হয়। অক্ষয়ের মতে, এই ফ্র্যাঞ্চাইজিতে প্রত্যেকের গুরুত্ব সমান, কিন্তু গল্পের খাতিরে এবার সুনীলকে ফ্রন্টফুটে রাখা উচিত। এই সিদ্ধান্তটি কেবল ছবির ডায়নামিকই বদলে দেয়নি, বরং বলিউডে অক্ষয়ের বড় মনের পরিচয়ও দিচ্ছে। এর আগে প্রথম ‘হেরা ফেরি’র সময়েও অক্ষয়কে ‘শ্যাম’-এর চরিত্রের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনিই বেছে নিয়েছিলেন একটু খ্যাপাটে ও টাকার জন্য পাগল ‘রাজু’-কে।
যদিও ২০২৬-এর শুরু থেকেই ছবিটি নিয়ে নানা আইনি জটিলতা এবং কপিরাইট বিতর্ক চলছে, তবে অক্ষয়-সুনীল-পরেশ এই ত্রয়ীকে ফের একসঙ্গে দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা। বিশেষ করে সঞ্জয় দত্তর ‘গ্যাংস্টার’ হিসেবে এন্ট্রি এই ছবিতে নতুন মাত্রা যোগ করতে চলেছে।
তবে এ ছবির শুটিং শুরু হওয়ার আগেই ফের সামনে এল এমন এক আইনি জটিলতা, যা ছবির ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।দুই দশকের বেশি সময় ধরে দর্শকদের মধ্যে অক্ষয় কুমার, পরেশ রাওয়াল এবং সুনীল শেট্টি-র ‘রাজু’, ‘শ্যাম’ এবং ‘বাবুরাও চরিত্রে ফেরার আকাশছোঁয়া চাহিদা রয়েছে। তবে প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা-কে ঘিরে আর্থিক ও আইনি জটিলতার কারণে প্রজেক্টটি বারবার আটকে গিয়েছে। সম্প্রতি খবর ছড়ায়, একটি বড় প্রযোজনা সংস্থা প্রায় ৮০ কোটি টাকার বিনিময়ে ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির স্বত্ব কিনতে আগ্রহী। পরিকল্পনা ছিল, স্বত্ব অধিগ্রহণের পর ফিরোজ নাদিয়াদওয়ালা-র সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করা এবং নতুন প্রজন্মের দর্শকদের কথা মাথায় রেখে গল্পে কিছু পরিবর্তন আনা।
তবে সূত্রের খবর, এই পরিকল্পনা এখনও বাস্তবায়নের পর্যায়ে পৌঁছোয়নি। মূল কারণ, স্বত্ব নিয়ে জটিল আইনি লড়াই। ই প্রসঙ্গে সামনে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ নাম, বিজয় কুমার।তিনি দাবি করেছেন, ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির আসল স্বত্ব তাঁর কাছেই রয়েছে। শুধু তাই নয়, মূল গল্প ‘রামোজি রাও স্পিকিং’-এর অধিকারও তাঁর বলেই দাবি করেন তিনি।বিজয় কুমারের বক্তব্য অনুযায়ী, ফিরোজ নাদিয়াদওয়ালা এই ফ্র্যাঞ্চাইজির স্বত্ব কোনও তৃতীয় পক্ষের কাছে বিক্রি করার অধিকার নেই।
&t=2069s















