'ধুরন্ধর' মুক্তি পাওয়ার পর বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছিল আদিত্য ধরের ছবি। 'ধুরন্ধর ২' -ও ইতিমধ্যেই মুক্তি পেয়েছে, এখনও জাঁকিয়ে ব্যবসা করে চলেছে। ১৫০০ কোটি টাকার গণ্ডি টপকে গিয়েছে ইতিমধ্যেই এই ছবি। এবার 'ধুরন্ধর' ছবির সুপারহিট গান শারারাত নিয়ে একটি বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এল।
আদিত্য ধর নিজেই সম্প্রতি জানিয়েছেন যে তিনি 'শারারাত' গানটিকে ছবিতে রাখতে চাননি। সন্দিহান ছিলেন বিষয়টা নিয়ে। পরবর্তীতে তাঁকে ছবির কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলি বোঝান। তখনই তিনি রাজি হন এবং শেষ পর্যন্ত গানটি সিনেমায় থাকে। আর বাকিটা তো ইতিহাস...!
এই বিষয়ে এদিন এক্স অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে একটি পোস্ট করেছেন আদিত্য। এই পোস্টে আদিত্যকে কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলির সঙ্গে একাধিক ছবি পোস্ট করতে দেখা যায়। কখনও তাঁদের আড্ডার, কখনও কাজের ফাঁকে মজা তো কখনও আবার শুটিং সেটের ছবি, সবই আছে। এই ছবিগুলো পোস্ট করে আদিত্য ধর লেখেন, 'বিজয়ের সঙ্গর অর্থই হল সবটা শুরু হবে সহজাত ভাবে। ও খালি গান শোনে না, ওটাকে ও ফিল করে, তারপর সেটাকে এমন কিছুতে বদলায় না আপনারা চোখে দেখতে পান।'
আদিত্য এদিন আরও লেখেন, 'আমাকে ধুরন্ধরের সময় যেটা সবথেকে বেশি অবাক করেছিল, সেটা হল ও পরিচালকের মতো করে ভাবে। হতে পারে সেটা ওর এত বছরের অভিজ্ঞতা বা ওর ডিএনএতেই আছে। শত হলেও অনিল গাঙ্গুলির ছেলে। আমার এখনও শারারাত গানটি নিয়ে আমাদের কথোপকথন মনে আছে। আমি লিপ সিঙ্ক হবে কিনা গানটায় সেটা নিয়ে সন্দিহান ছিলাম। ওই আমায় জোর করে যে স্যার করুন এটা। মজা হবে। ওর কথাতেই যেন আমি জোর পেলাম আর তারপর যেটা তৈরি হল সেটা অবশ্যই এই ছবির অন্যতম পছন্দের অংশ আমার।' আদিত্য ধর এদিন এও জানান, 'Fa9la', 'দিদি', ইত্যাদি গানেরও কোরিওগ্রাফি করেছেন বিজয়।
Choreographer par excellence- Vijay Ganguly.
— Aditya Dhar (@AdityaDharFilms)
With Vijay, it always begins with instinct. He doesn’t just hear music, he feels it and then translates that feeling into something you can see.
What surprised me most on Dhurandhar was how much he thinks like a director. It made my… pic.twitter.com/NJRqvz3Tc7Tweet by @AdityaDharFilms
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'ধুরন্ধর ২' ছবিটির পরিচালনা করেছেন আদিত্য ধর। মুখ্য ভূমিকায় অর্থাৎ হামজার ভূমিকায় রয়েছেন রণবীর সিং। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় আর মাধবন, অর্জুন রামপাল, সারা অর্জুন, প্রমুখ আছেন। ছবিটির প্রযোজনা করেছেন আদিত্য ধর এবং লোকেশ ধর। ধুরন্ধর ইতিমধ্যেই ওটিটিতে এসে গিয়েছে। ধুরন্ধর ২ শীঘ্রই আসতে চলেছে। তবে এই ছবি দুটোর একটিও পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মুক্তি পায়নি।















