মেজাজ হারালেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ফলস্বরূপ একেবারে কলকাতা পুলিশের কাছে দ্বারস্থ হলেন তিনি! কিন্তু কেন? সমাজমাধ্যমে নায়িকার শরীর নিয়ে ক্রমাগত অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে। অভিনেত্রীর দাবি, সেই খারাপ কথাগুলো ইচ্ছাকৃতভাবেই বলা হয়েছে তাঁর উদ্দেশ্যে। এরপরেই আর দেরি না করে শুক্রবার কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় ই-মেল মারফত অভিযোগ জানান নায়িকা।
গোটা বিষয়টিতে সিলমোহর দিয়েছেন অভিনেত্রীর আপ্ত সহায়ক। আজকাল ডট ইন-কে তিনি বললেন, “ ‘ঠাকুমার ঝুলি’ নামের ওয়েব সিরিজে নিজের অভিনীত চরিত্রটির জন্য অনেকটাই ওজন বাড়িয়েছেন শ্রাবন্তী। এরপর কিছুদিন আগে একটি চ্যানেলের অনুষ্ঠানে মঞ্চে পারফর্ম করতে উঠেছিলেন তিনি । সেই নাচের ভিডিও দেখেই সমাজমাধ্যমে নানান নেতিবাচক মন্তব্য ভেসে আসা শুরু করে তাঁর উদ্দেশ্যে। এর মধ্যে অধিকাংশটাই তাঁর চেহারা নিয়ে। সেইসব মন্তব্যকারীদের মধ্যে কিন্তু নারী-পুরুষ উভয়পক্ষই রয়েছে। আর এই কুরুচিপূর্ণ মন্তব্যগুলো যে ইচ্ছাকৃত করা হয়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। এদের মধ্যে কয়েকজনকে সনাক্ত করা গিয়েছে। এবার প্রশাসন প্রশাসনের মতো ব্যবস্থা নেবে!”
&t=313s
(বর্তমান যুগে খুব দ্রুত মানুষের কাছে খবর পৌঁছে যায়। কিন্তু এই দ্রুততার কারণে অনেক সময় সঠিক খবর পৌঁছনো যায় না। দ্রুত খবর পৌঁছতে গিয়ে অনেক সময় ভুল খবর বিভিন্ন গোষ্ঠী বা মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। আমরা চাই না দ্রুততার কারণে আপনার কাছে ভুল খবর পৌঁছক। তাই সময় নিয়ে সঠিক খবর পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তাই নির্ভরযোগ্য খবরের মাধ্যম হিসেবে নজর রাখুন আজকাল ডট ইনে। এই খবরটি দ্রুত আপডেট করা হবে।)
