আসন বদলের পর জয়ের ধারায় জোর ধাক্কা সোহম চক্রবর্তীর। ভোটের ফল ঘোষণার প্রথম দিকে এগিয়ে থাকলেও ১৩ রাউন্ড গগণা শেষে ৩,৮০০ ভোটে পিছিয়ে পড়েন করিমপুরের তৃণমূল প্রার্থী। ধীরে ধীরে সেই ব্যবধান বাড়তে থাকে। শেষ পর্যন্ত হেরে গেলেন সোহম। 

নদিয়ার করিমপুর কেন্দ্রে এবারে তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী। সোমবার গগণার পঞ্চম রাউন্ড শেষে ১৮১৮৬ ভোটের ব্যবধানে বিজেপির সমরেন্দ্র ঘোষ এবং বামপ্রার্থী প্রভাস মজুমদারের থেকে এগিয়ে ছিলেন সিনেপাড়ার 'হরলিক্স বয়'। কিন্তু শেষ পর্যন্ত লিড ধরে রাখতে পারলেন না তিনি। ২৩ রাউন্ড গণনা শেষে ১০,১২৫ ব্যবধানে হারলেন সোহম। 

পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বিদায়ী বিধায়ক সোহম। এবার তৃণমূল তাঁর আসন বদল করে। করিমপুর কেন্দ্র থেকে টিকিট পান টলিপাড়ার অভিনেতা। আর পিচ বদল হলেও প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলেন তিনি।

ভোটগণনার শুরু থেকেই এগিয়ে ছিলেন সোহম। প্রথম কয়েক রাউন্ডেই লিড তৈরি করে ফেলেন, আর সময়ের সঙ্গে সেই ব্যবধান আরও বাড়তে থাকে। বিরোধীরা মাঝে কিছুটা চাপে ফেলতে চাইলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেননি। 

২০২১ সালে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর কেন্দ্র থেকে জিতে রাজনীতিতে আত্মপ্রকাশ করেন সোহম। অভিনেতা হিসেবে জনপ্রিয়তা থাকলেও, রাজনৈতিক ময়দানে নিজের গ্রহণযোগ্যতা প্রমাণ করতে হয়েছিল আলাদা করে। এবার নতুন কেন্দ্রে প্রার্থী হওয়া নিয়ে শুরুতে কিছুটা চ্যালেঞ্জ থাকলেও, প্রচারে জোর, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং দলীয় সংগঠনের সমর্থন-এই সব মিলিয়েই চেষ্টার খামতি রাখেননি সোহম। তবে গেরুয়া ঝড়ে সব চেষ্টাই বৃথা!