আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার মনোনয়নপত্র জমা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরপরেই তিনি এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন। সেই পোস্টে মমতা বলেছেন, ‘জনগণকে শক্তি ও গণতন্ত্রকে পথ ধরে আজ মনোনয়ন জমা করলাম। আমি যা কিছু করেছি তার কেন্দ্রবিন্দুতে সবসময় আমার জনগণের মঙ্গলই ছিল। তাদের বিশ্বাস, তাদের স্নেহ এবং তাদের সমর্থনই বাংলার অগ্রগতি রক্ষা করার এবং একে পিছিয়ে নিয়ে যেতে চাওয়া বাংলা–বিরোধী শক্তির বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানোর এই যাত্রাপথে আমাকে পথ দেখিয়ে চলেছে।’
তিনি পোস্টে আরও লিখেছেন, ‘আজ আমি যে ভালবাসা ও আশীর্বাদ পেয়েছি, তা আমাদের আদর্শের এক শক্তিশালী স্মারক। এমন এক বাংলা, যা ঐক্য, মর্যাদা এবং উন্নয়নকে বেছে নেয়। বাংলায় প্রতিটি বর্ণ, প্রতিটি ধর্ম, প্রতিটি জাতি সমান এবং এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি ও পরিচয়। আর আজ, এই লড়াই গণতন্ত্রের জন্য, আপনার পরিচয়ের জন্য, আপনার বাড়ির জন্য এবং আপনার অধিকারের জন্য, এমন এক লড়াই যা আমাদের একসঙ্গেই জিততে হবে।’
তিনি আরও লিখেছেন, ‘আমি বাংলার প্রতিটি নাগরিককে রাজ্যজুড়ে আমাদের তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থন করার এবং এই অগ্রগতি অব্যাহত রাখার জন্য আমাদের সম্মিলিত সংকল্পকে আরও শক্তিশালী করার আহ্বান জানাই।’
?s=48
এটা ঘটনা, বাংলায় আসন্ন বিধানসভা ভোট। ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় হবে ভোট। জোর কদমে প্রচার শুরু করেছে শাসক তৃণমূল ও বিরোধীরা। কিন্তু বুধবারই কাটল সুর। বিজেপির সর্বভারতীয় সভাপতি আলিপুরদুয়ারে জনসভায় এসে এ কী কাণ্ড করে বসলেন! জেলার নামটাই ঠিকমতো উচ্চারণ করতে পারলেন না। যা নিয়ে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস।
ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গেছে, বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন রীতিমতো থমকাচ্ছেন আলিপুরদুয়ারের নাম নিতে গিয়ে। যা দেখে তৃণমূল বলছে, আকাশ থেকে টুপ করে পড়লে যা হয়!
















