নবান্ন দখলের লড়াই। সেই লড়াইয়ের প্রথম ধাপ। অনেকেই পাওয়ার প্লে বলছেন। অনেকেই বলছেন অ্যাসিড টেস্টের প্রথম পর্যায়। ভাষার ব্যবহার যাই হোক না কেন, বঙ্গের ছাব্বিশের বিধানসভা ভোটের, প্রথম পর্যায়ের ভোটগ্রহণ শুরু হয়ে গেল রাজ্যে।

 ১৬ জেলার, ১৫২ বিধানসভায় ভোট বৃহস্পতিবার। হিসেবের নিরিখে, মোট বিধানসভার অর্ধেকের বেশি কেন্দ্রে ভোটগ্রহণ এদিন। প্রথম পর্যায়ের ভোটেই এদিন ভাগ্য নির্ধারণ হয়ে যাবে, নন্দীগ্রামের প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারী, অধীর চৌধুরী, মৌসম বেনজির নূর, দিলীপ ঘোষ-সহ একগুচ্ছ হেভিওয়েট নেতার। ভাগ্য নির্ধারণ শুরু প্রায় দেড় হাজার প্রার্থীর। 

 

  • ২৩ এপ্রিল ২০২৬ ১৭ : ৫৪

    বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচনে বিকেল পাঁচটা পর্যন্ত সবথেকে বেশি ভোট পড়ল দক্ষিণ দিনাজপুরে ৯৩.১২%।

    শতাংশের বিচারে দ্বিতীয় স্থানে রয়েছে কোচবিহারে ৯২.০৭%।

    নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, বিকেল ৫টা পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রথম দফার নির্বাচনের ভোট পড়েছে ৮৯.৯৩%। 

    এদিন দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহারের পর সর্বোচ্চ ভোট পড়েছে বীরভূমে ৯১.৫৫ %। মুর্শিদাবাদে ভোট পড়েছে ৯১.৩৬%। জলপাইগুড়িতে ভোট পড়েছে ৯১.২%। পশ্চিম মেদিনীপুরে ভোট পড়েছে ৯০.৭%।

    ঝাড়গ্রামে ভোট পড়েছে ৯০.৫৩%। বাঁকুড়ায় ভোট পড়েছে ৮৯.৯১%। উত্তর দিনাজপুরে ৮৯.৭৪%। মালদায় ভোট পড়েছে ৮৯.৫৬%। পূর্ব মেদিনীপুরে ভোট পড়েছে ৮৮.৫৫%। পুরুলিয়ায় ভোট পড়েছে ৮৭.৩৫%।

    পশ্চিম বর্ধমানে ভোট পড়েছে ৮৬.৮৯%। পাহাড়ের ক্ষেত্রে দার্জিলিংয়ে ভোট পড়েছে ৮৬.৪৯%, কালিম্পংয়ে ভোট পড়েছে ৮১.৯৮%। আলিপুরদুয়ারে ভোট পড়েছে ৮৮.৭৪%।

  • ২৩ এপ্রিল ২০২৬ ১৭ : ৫৩

    জলপাইগুড়ির ১৬ নম্বর ওয়ার্ডের ১২৮ ও ১২৯ নম্বর বুথে বিজেপির বিরুদ্ধে রিগিং ও ছাপ্পা ভোট দেওয়ার চেষ্টার অভিযোগ। তৃণমূল-বিজেপির বচসায় উত্তাল এলাকা। 

  • ২৩ এপ্রিল ২০২৬ ১৭ : ৫৩

    রিগিং এর অভিযোগ জলপাইগুড়ি মহামায়া পাড়ায়৷ উত্তপ্ত এলাকা, থানায় গেল বিজেপি।

  • ২৩ এপ্রিল ২০২৬ ১৭ : ৩৭

    পেরিয়ে গেল গত বিধানসভার ভোটদানের হার, কিছু জেলায় শতাংশের বিচারে ৯০ পার

  • ২৩ এপ্রিল ২০২৬ ১৭ : ১৫

     

    নন্দীগ্রামে তৃণমূল কর্মীকে মারধোরের অভিযোগ। অভিযোগের তীর গেরুয়া শিবিরের দিকে। 

  • ২৩ এপ্রিল ২০২৬ ১৬ : ৪২

    লক্ষ লক্ষ নাম বাদের পরেও, কীভাবে বিপুল ভোটদান! স্পষ্ট করলেন মমতা

  • ২৩ এপ্রিল ২০২৬ ১৬ : ৩৬

    কেশপুরে অসুস্থ হয়ে মৃত আরও এক। স্থানীয় সূত্রের খবর তেমনটাই। 

  • ২৩ এপ্রিল ২০২৬ ১৬ : ৩৬

    কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় ক্ষুব্ধ চোপড়া। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সাধারণ মানুষকে মারধোরের অভিযোগ।

  • ২৩ এপ্রিল ২০২৬ ১৬ : ৩৩

    কাশিমবাজার পৌর অবতৈনিক প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিলেন বহরমপুর বিধানসভার কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। দুপুর তিনটের পর অধীর চৌধুরী ভোট দেন।

     

  • ২৩ এপ্রিল ২০২৬ ১৬ : ১৭

    বালুরঘাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্পিতা ঘোষ জানিয়েছেন, 'এই কেন্দ্রে হিংসার কোনও ইতিহাস নেই। এবারেও অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। চারটে বাজে, গ্রামাঞ্চলে ৯০ শতাংশের কাছাকাছি ভোট হয়েছে ইতিমধ্যেই। প্রচুর মানুষ দল বেঁধে ভোট দিতে যাচ্ছেন। '

  • ২৩ এপ্রিল ২০২৬ ১৬ : ১৩

    দুবরাজপুরে জনতা বনাম কেন্দ্রীয় বাহিনীর খণ্ডযুদ্ধ। 

  • ২৩ এপ্রিল ২০২৬ ১৬ : ০৯

    বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। পটাশপুর বিধানসভার টেপরপাড়া এলাকার ৩৯ নং বুথে প্রানকৃষ্ণ সাহু নামে এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। গুরুতর আহত ওই বিজেপি কর্মী বর্তমানে পটাশপুর গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন।

  • ২৩ এপ্রিল ২০২৬ ১৫ : ৩৯

    আট ঘণ্টায় ভোট ছাড়াল আটাত্তর শতাংশ, বঙ্গ ভোটে নজিরবিহীন পরিসংখ্যান 

  • ২৩ এপ্রিল ২০২৬ ১৫ : ৩০

    ভোট দিলেন শত্রুঘ্ন সিনহা। 

     

  • ২৩ এপ্রিল ২০২৬ ১৫ : ২৮

    ভোট চলাকালীন মাথাভাঙা বিধানসভা কেন্দ্রের একটি বুথে ইভিএম নিয়ে নজিরবিহীন অভিযোগ উঠল। ইভিএম মেশিনে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের নামের ওপর কালো সেলোটেপ লাগিয়ে ঢেকে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে মাথাভাঙা শহরের ৫ নম্বর ওয়ার্ড। 

  • ২৩ এপ্রিল ২০২৬ ১৫ : ২৮

    শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রেও এবার ছাপ্পা ভোটের অভিযোগ সামনে এল। একটিয়াশাল তিলেশ্বরী অধিকারী উচ্চবিদ্যালয় বুথে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে হতবাক তরুণী ভোটার। জানতে পারলেন, তাঁর ভোট পড়ে গিয়েছে আগেই। 

  • ২৩ এপ্রিল ২০২৬ ১৫ : ২৭

    চোপড়া বিধানসভা কেন্দ্রের আমতলা ১৯১ নম্বর বুথে ইভিএম মেশিনে কংগ্রেস এবং বিজেপি প্রার্থীর প্রতীকের পাশের বোতাম চুন ঘষে সাদা করে দেওয়ার অভিযোগ উঠেছে। 

  • ২৩ এপ্রিল ২০২৬ ১৫ : ২৭

    নির্বাচন কমিশনের কড়া নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে ভোটের দুপুরে রণক্ষেত্র হয়ে উঠল মালদহের চাঁচল। ওই বিধানসভা কেন্দ্রের ২২১ নম্বর ধুমসাডাঙ্গি বুথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ‘বাইক বাহিনী’ নিয়ে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। 

  • ২৩ এপ্রিল ২০২৬ ১৪ : ৪৩

    ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন নন্দলাল বসুর নাতি। সূত্রের খবর, এই প্রসঙ্গে ইতিমধ্যেই কমিশনের তরফে কথা বলা হয়েছে জেলা প্রশাসনের সঙ্গে। 

  • ২৩ এপ্রিল ২০২৬ ১৪ : ৩২

     

     অগ্নিমিত্রা পালের গাড়িতে হামলার অভিযোগ বার্নপুরে। থানায় অভিযোগ দায়ের বিজেপি নেত্রীর। 

  • ২৩ এপ্রিল ২০২৬ ১৩ : ৫০

    দুপুর একটা পর্যন্ত কমিশনে জমা পড়ল ৪৫০টি অভিযোগ।

  • ২৩ এপ্রিল ২০২৬ ১৩ : ৪৭

     

    দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল-

    আলিপুরদুয়ার ৬০.০৩ শতাংশ
    বাঁকুড়া ৬৪.৫৮ শতাংশ
    বীরভূম ৬৩.৯৩শতাংশ
    কোচবিহার ৬০.৭৫ শতাংশ
    দক্ষিণ দিনাজপুর ৬৩.০৫ শতাংশ
    উত্তর দিনাজপুর ৬০.০০ শতাংশ
    কালিম্পং ৫৯.৫২ শতাংশ
    মালদহ ৫৮.৪৫ শতাংশ
    মুর্শিদাবাদ ৬২.৭১ শতাংশ
    পূ মেদিনীপুর ৬২.৯০ শতাংশ
    প মেদিনীপুর ৬৫.৭৭ শতাংশ
    পুরুলিয়া ৫৯.৮৩ শতাংশ
    প বর্ধমান ৬০.৩৭ শতাংশ
    দার্জিলিং ৫৯.৮১ শতাংশ
    জলপাইগুড়ি ৬০.৮৪ শতাংশ
    ঝাড়গ্রাম ৬৫.৩১ শতাংশ

  • ২৩ এপ্রিল ২০২৬ ১৩ : ৪২

    ছ' ঘণ্টায় ভোটের হার ছাড়াল ৬২ শতাংশ। দুপুর একটা পর্যন্ত রাজ্যে ভোটের হার ৬২.১৮ শতাংশ। 

  • ২৩ এপ্রিল ২০২৬ ১৩ : ২৯

    বাঁকুড়ায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তৃণমূলের ক্যাম্প ভেঙে ফেলার অভিযোগ। 

  • ২৩ এপ্রিল ২০২৬ ১৩ : ২৭

    শীর্ষ আদালতের হস্তক্ষেপের পরেও ভোট দিতে পারলেন না নন্দলাল বসুর নাতি এবং তাঁর স্ত্রী। 

  • ২৩ এপ্রিল ২০২৬ ১৩ : ১০

     

    বুথের বাইরে হেনস্থা, প্রাণ বাঁচাতে দৌড় বিজেপি প্রার্থী, কুমারগঞ্জে কেন্দ্রীয় বাহিনী কোথায়? হামলার অভিযোগে সরব বিজেপি

  • ২৩ এপ্রিল ২০২৬ ১৩ : ০৭

    মাথাভাঙ্গা বিধানসভার হোকসারডাঙ্গা কোচবিহার চা বাগান সংলগ্ন এলাকায় বিজেপির নিশীথ প্রামাণিককে ঘিরে বিক্ষোভ।  তৃণমূল প্রার্থী সাবলু বর্মনের অভিযোগ বিজেপির নিশীথ প্রামাণিক ভোটের দিন টাকা দিচ্ছেন।

  • ২৩ এপ্রিল ২০২৬ ১২ : ৫৮

    লাভপুরে রক্ত ঝরল প্রথম দফার ভোটে। মাথা ফাটল বিজেপি প্রার্থীর এজেন্টের। 

  • ২৩ এপ্রিল ২০২৬ ১২ : ২০

    ফের উত্তেজনা ছড়াল নওদায়। তৃণমূলের সঙ্গে আম জনতা উন্নয়ন পার্টির বচসা, অশান্তি, স্থানীয় সূত্রের খবর তেমনটাই। 

  • ২৩ এপ্রিল ২০২৬ ১২ : ১৯

    তীব্র গরমে, ভোটের লাইনে দাঁড়িয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধের।  পটাশপুর বিধানসভার ২৩৪ বামনবাড় বুথের ভোটার নীপেন্দ্রনাথ দাসের মৃত্যু হয়েছে। 

  • ২৩ এপ্রিল ২০২৬ ১২ : ০২

     

    পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে ভোটদান করতে গিয়ে এক মহিলার আকস্মিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম ইসরাতন বিবি (প্রায় ৫০)। তিনি কেশপুরের সীমা গেরিয়া এলাকার বাসিন্দা।

  • ২৩ এপ্রিল ২০২৬ ১১ : ৫৮

    বালুরঘাটে অভিযোগ ছাপ্পা ভোটের, কমিশনে গেল তৃণমূল কংগ্রেস। 

  • ২৩ এপ্রিল ২০২৬ ১১ : ৫১

     

    সকাল ১১টা পর্যন্ত রাজ্যে ভোট পড়ল ৪১.১১ শতাংশ

    আলিপুরদুয়ার ৩৮.৮০
    বাঁকুড়া ৪৩.২২
    বীরভূম ৪১.৯২
    কোচবিহার ৩৮.৬৭
    দক্ষিণ দিনাজপুর ৪১.১৭
    উত্তর দিনাজপুর ৩৯.০৪
    কালিম্পং ৩৯.৬১
    মালদহ ৩৮.২২
    মুর্শিদাবাদ ৪১.৫৯
    পূ মেদিনীপুর ৪২.১৬
    প মেদিনীপুর ৪৪.৬৯
    পুরুলিয়া ৩৯.১৬
    প বর্ধমান ৪০.২৪
    দার্জিলিং ৩৯.৭২
    জলপাইগুড়ি ৩৯.৫১
    ঝাড়গ্রাম ৪৩.৭১

  • ২৩ এপ্রিল ২০২৬ ১১ : ৫০

    নন্দীগ্রামের নয়নান বুথে বিজেপি তৃণমূল কর্মীদের মধ্যে তুমুল বচসা, ধস্তাধস্তি, উত্তেজনা ছড়ায় এলাকায়, স্থানীয় সূত্রে খবর তেমনটাই।

  • ২৩ এপ্রিল ২০২৬ ১১ : ৩৫

    বাংলাদেশের ছবি মিথ্যে করে বাংলার নামে চালিয়ে, বাংলার মানুষকে বিভ্রান্ত করে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বিজেপি। অভিযোগ তুলে পোস্ট তৃণমূলের। লিখল, 'বাংলার মানুষ আপনাদের সব খেলা ধরে ফেলেছে। এবার আর কোনোভাবেই মিথ্যাজাল বুনে ভোট বৈতরণী পারা যাবে না।' 

    ?s=48

  • ২৩ এপ্রিল ২০২৬ ১১ : ৩৩

    নজরে নন্দীগ্রাম। সোনাচূড়ায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। 

  • ২৩ এপ্রিল ২০২৬ ১১ : ৩১

    শান্তিপূর্ণ ভোট হচ্ছে। খুব ভালো লাগছে। ভোট দিয়ে বেরিয়ে জানালেন অনুব্রত মণ্ডল।

  • ২৩ এপ্রিল ২০২৬ ১১ : ৩০

    ভোটাধিকার প্রয়োগ, বিষ্ণুপুরে ভোট দিয়ে বেরিয়ে উচ্ছ্বসিত বৃদ্ধ।

  • ২৩ এপ্রিল ২০২৬ ১১ : ২৭

    কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ, অভিযোগ হলদিয়ার তৃণমূল প্রার্থী তাপসী মণ্ডলের। 

  • ২৩ এপ্রিল ২০২৬ ১১ : ২৪

    প্রথম চার ঘণ্টায় কমিশনে জমা পড়েছে আড়াইশোর বেশি অভিযোগ, সূত্রের খবর তেমনটাই। 

  • ২৩ এপ্রিল ২০২৬ ১১ : ২২

    ভোট দিলেন সুকান্ত মজুমদার।

  • ২৩ এপ্রিল ২০২৬ ১১ : ২১

    ভোটের পরিস্থিতি খতিয়ে দেখছেন ঝাড়গ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী মঙ্গল সোরেন।

  • ২৩ এপ্রিল ২০২৬ ১১ : ১৮

     উত্তরবঙ্গের জেলাগুলির ভোটে কী পরিস্থিতি, পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান সমস্ত ভোটের খবর খতিয়ে দেখতেই বিজেপির সল্টলেক দপ্তরে অমিত শাহ।

     

  • ২৩ এপ্রিল ২০২৬ ১১ : ১৫

    তীব্র দাবদাহ উপেক্ষা করে বাঁকুড়ায় ভোটারদের লম্বা লাইন। 

  • ২৩ এপ্রিল ২০২৬ ১১ : ১৪

    ভোট দিলেন মলয় ঘটক। 

  • ২৩ এপ্রিল ২০২৬ ১০ : ৩৩

    মুর্শিদাবাদের নওদায় তুলকালাম। হুমায়ুন কবীরের সঙ্গে তৃণমূল কর্মীদের চরম ধস্তাধস্তি-হাতাহাতির অভিযোগ। 

  • ২৩ এপ্রিল ২০২৬ ১০ : ২৫

    ভোট দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী, রাজ্যের বিদায়ী মন্ত্রী বীরবাহা হাঁসদা। 

     

  • ২৩ এপ্রিল ২০২৬ ১০ : ১০

    মুর্শিদাবাদের বড়ঞা  বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোদাপাড়া  ১৮৬ নম্বর বুথে বিরাট অভিযোগ। অভিযোগ, যে কোনও প্রার্থীকে ভোট দিলেই, ভোট পড়ছে বিজেপিতে। 

  • ২৩ এপ্রিল ২০২৬ ১০ : ০৯

    শশী পাঁজার অভিযোগ পুলিশ নন্দীগ্রামে কাজ করছে বিজেপির হয়ে। 

  • ২৩ এপ্রিল ২০২৬ ১০ : ০৪

    পশ্চিম মেদিনীপুরের পিংলার ওসি-র অপসারণের দাবি বিজেপির শুভেন্দু অধিকারীর। 

  • ২৩ এপ্রিল ২০২৬ ০৯ : ৪২

    ভোট দিলেন মৌসম বেনজির নূর, ঈশা খান চৌধুরী। 

  • ২৩ এপ্রিল ২০২৬ ০৯ : ৩৯

    শিলিগুড়ি গার্লস হাই স্কুলে ভোট দিলেন গৌতম দেব।

  • ২৩ এপ্রিল ২০২৬ ০৯ : ৩৮

    ডোমকলের ঘটনায় 'বিরক্ত' নির্বাচন কমিশন ইতিমধ্যে গোটা ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে মুর্শিদাবাদ প্রশাসনের কাছে, সূত্রের খবর তেমনটাই। 

  • ২৩ এপ্রিল ২০২৬ ০৯ : ৩৭

    ভোট গ্রহণ শুরু হওয়ার প্রথম পর্বেই মুর্শিদাবাদের ডোমকল বিধানসভার রায়পুর গ্রামে ভোটারদের 'ভয়' দেখানোর অভিযোগ। 

  • ২৩ এপ্রিল ২০২৬ ০৯ : ৩৬

    ডোমকলের নরজপুর ২২০ নম্বর বুথে সিপিআইএম কর্মীকে ভোট দানে বাধা, অভিযোগ তেমনটাই। 

  • ২৩ এপ্রিল ২০২৬ ০৯ : ৩৫

    বঙ্গে ভোট। কোন জেলায়, ভোট হচ্ছে কীভাবে, সকাল থেকে নজর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। 

  • ২৩ এপ্রিল ২০২৬ ০৯ : ২২

    খড়্গপুরের সেরোসা স্টেডিয়ামের ২৬৩ নম্বর বুথে ভোট দিলেন দিলীপ ঘোষ।

  • ২৩ এপ্রিল ২০২৬ ০৮ : ৫৯

    কুমারগ্রাম বিধানসভার ১০ বাই ২৫১ নম্বর বুথ, স্থানীয়দের অভিযোগ, ভোট গ্রহণের প্রথম একঘণ্টা পরেও শুরু হয়নি ভোট গ্রহণ। 

     

  • ২৩ এপ্রিল ২০২৬ ০৮ : ৫৪

    শিতলকুচির গোসাইরহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খারিজা ধাপের চাতরা ২০২ নম্বর বুথে ইভিএম বিভ্রাট, স্থানীয় সূত্রে খবর তেমনটাই। 

    ভোটারদের অভিযোগ সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে রয়েছে তারা, ইভিএম বিভ্রাটের কারণে ভোট গ্রহণ শুরু হতে দেরি হচ্ছে। 

  • ২৩ এপ্রিল ২০২৬ ০৮ : ৪৪

    ভোট দিলেন রাজগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপ্না বর্মন।

  • ২৩ এপ্রিল ২০২৬ ০৮ : ৪২

    ভোট দিলেন নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র কর। 

  • ২৩ এপ্রিল ২০২৬ ০৮ : ৩৭

     

    প্রথম দফার ভোটে গুরুত্বপূর্ণ, হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। হাইভোল্টেজ প্রার্থী পবিত্র কর, শুভেন্দু অধিকারী, দু'জনেই সকালেই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এদিন ভোটদানের আগে  শুভেন্দু বলেন, 'পরিবর্তন আনুক ভারতীয় জনতা পার্টির হাতে দায়িত্ব দেওয়া হোক। প্রাথমিকভাবে ইলেকশন কমিশন ও সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সকে ধন্যবাদ দেওয়া যেতেই পারে। কারণ নির্বাচনের আগের দিন রাতে খুব গুরুত্বপূর্ণ থাকে।'

     

  • ২৩ এপ্রিল ২০২৬ ০৮ : ১৯

    বঙ্গে ভোট, সকালে পোস্ট করে মোদি লিখলেন, 'আমি সকল নাগরিককে গণতন্ত্রের এই উৎসবে পূর্ণ শক্তিতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি বিশেষ করে আমার তরুণ বন্ধুদের এবং পশ্চিমবঙ্গের মহিলাদের বিপুল সংখ্যায় ভোট দেওয়ার জন্য আবেদন করছি।'

  • ২৩ এপ্রিল ২০২৬ ০৭ : ৫৩

     

    ঝাড়গ্রামের ভোটকেন্দ্র, জিতুসোল প্রাথমিক বিদ্যালয়, ভোটগ্রহণের মাঝেই ওই ভোটকেন্দ্রের সামনে হাজির হয় হাতি। তুমুল আতঙ্ক ভোটারদের মধ্যে। 

  • ২৩ এপ্রিল ২০২৬ ০৭ : ৪৯

    প্রথম দফার ভোটের অন্যতম হাইভোল্টেজ প্রার্থী, ভোটও দিলেন সাতসকালেই। ভোটগ্রহণ পর্ব শুরু হওয়ার কিছুক্ষনেই ভোট দিলেন হুমায়ুন কবীর। 

  • ২৩ এপ্রিল ২০২৬ ০৭ : ৪৪

     

    ভোট গ্রহণ শুরু হতেই সোশ্যাল মিডিয়ায় বার্তা তৃণমূলের, বার্তা দিয়ে পোস্ট করলেন নরেন্দ্র মোদিও।

    ?s=

  • ২৩ এপ্রিল ২০২৬ ০৭ : ৪৩

     

    নির্দিষ্ট সময়ের পরেও শুরু হয়নি কান্দি বিধানসভার একটি বুথের ভোট। সূত্রের খবর ইভিএম মেশিন ত্রুটির কারণে দেরি ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ায়।

  • ২৩ এপ্রিল ২০২৬ ০৭ : ১৩

    শিতলকুচিতে বিজেপির কর্মীরা পথে নেমে ভোটারদের ভোটদানে বাধা দিচ্ছেন, তৃণমূলের অভিযোগ তেমনটাও।

  • ২৩ এপ্রিল ২০২৬ ০৭ : ১২

    তৃণমূলের অভিযোগ, ভোট শুরুর একেবারে প্রথম থেকে মালদহ, আলিপুরদুয়ারের একাধিক জায়গায় কাজ করছে না ইভিএম মেশিন। 

  • ২৩ এপ্রিল ২০২৬ ০৭ : ০৭

    ভোটের একেবারে শুরু থেকেই একগুচ্ছ অভিযোগ তৃণমূলের। কোথাও অভিযোগ বিজিপির বিরুদ্ধে, কোথাও অভিযোগের তীর কেন্দ্রীয় বাহিনীর দিকে।