আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। রবিবার হয়েছে ভোটের দিন প্রকাশ। এর পর সোমবারই বামফ্রন্টের তরফে নাম ঘোষণা করেন মিহির বাইন। ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু অসুস্থ থাকায় মিহির বাইন এদিন নাম ঘোষণা করেন। আসন্ন বিধানসভা নির্বাচনে বাম জোটের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন। মঙ্গলবার আবার পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এরই মধ্যে আজ দ্বিতীয় দফার তালিকা প্রকাশ করলেন মিহির বাইন। বৃহস্পতিবার আলিমুদ্দিন স্ট্রিটে দুপুর সাড়ে তিনটেয় সাংবাদিক সম্মেলন করে দ্বিতীয় দফার তালিকা প্রকাশ করেন মিহির বাইন। দ্বিতীয় দফায় ৩২ জনের তালিকা প্রকাশ করল বামফ্রন্ট।
বামফ্রন্ট প্রার্থী তালিকা (দ্বিতীয় দফা – কেন্দ্র ও প্রার্থী)
১. কালচিনি (ST) — পাসাং শেরপা
২. করণদিঘি — মোঃ সাহাবুদ্দিন
৩. হবিবপুর — বসুদেব বর্মন
৪. চাঁচল — আনোয়ারুল হক
৫. ভগবানগোলা — মাহমুদাল হাসান
৬. রানিনগর — জামাল হোসেন
৭. নবগ্রাম (SC) — পূর্ণিমা দাস
৮. জলঙ্গি — ইয়ানুস আলি সরকার
৯. কৃষ্ণনগর উত্তর — অদ্বৈতা বিশ্বাস
১০. কৃষ্ণগঞ্জ (SC) — অর্চনা বিশ্বাস
১১. কল্যাণী (SC) — সবুজ দাস
১২. বসিরহাট দক্ষিণ — আইনুল আরেফিন (রাজু আহামেদ)
১৩. কুলতলি (SC) — রামশঙ্কর হালদার
১৪. জয়নগর (SC) — অপূর্ব প্রামাণিক
১৫. বারুইপুর পশ্চিম — লাহেক আলি
১৬. ডায়মন্ড হারবার — সমরেন্দ্রনাথ নাইয়া
১৭. টালিগঞ্জ — প্রফেসর পার্থ প্রতিম বিশ্বাস
১৮. মেটিয়াবুরুজ — অ্যাডভোকেট মনিরুল ইসলাম
১৯. ভবানীপুর — অ্যাডভোকেট সৃজীব বিশ্বাস
২০. বালিগঞ্জ — আফরিন বেগম (শিল্পী)
২১. চাঁপদানি — অ্যাডভোকেট চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
২২. জাঙ্গিপাড়া — সুদীপ্ত সরকার
২৩. পুরশুড়া — সন্দীপ কুমার সামন্ত
২৪. পাঁশকুড়া পূর্ব — ইব্রাহিম আলি
২৫. পাঁশকুড়া পশ্চিম — নিরঞ্জন সিহি
২৬. নন্দীগ্রাম — শান্তি গিরি
২৭. খেজুরি (SC) — হিমাংশু দাস
২৮. নয়াগ্রাম (ST) — ড. পুলিন বিহারী বাস্কে
২৯. গোপীবল্লভপুর — বিকাশ সারঙ্গী
৩০. মন্তেশ্বর — অনুপম ঘোষ
৩১. আসানসোল উত্তর — অখিলেশ কুমার সিং
৩২. মুরারাই — মোঃ আলি রেজা মণ্ডল
এদিকে, বাম জোটের সঙ্গে আলোচনা করে রাজ্যের ১০ কেন্দ্রে লড়ার সিদ্ধান্ত নিয়েছে সিপিআইএমএল (লিবারেশন)। সেই ১০টি কেন্দ্রের তালিকা নিজেদের এক্স হ্যান্ডলে প্রকাশ করেছে লিবারেশন।এক্স হ্যান্ডলের পোস্ট অনুযায়ী, ফাঁসিদেওয়া বিধানসভায় লড়বেন সুমন্তী এক্কা, ভরতপুরে জিন্নাতুন নাহার গুলশান বেগম, বহরমপুরে আবুল কাশেম শেখ, কৃষ্ণনগর দক্ষিণে লাবণী জঙ্গী, নৈহাটিতে দেবজ্যোতি মজুমদার, বজবজে কাজল দত্ত, রাসবিহারীতে মানস ঘোষ, ধনেখালিতে রুমা আহেরী, বিষ্ণুপুরে তিতাস গুপ্ত এবং পূর্বস্থলী দক্ষিণে জিয়াদুল সেখ।
অন্যদিকে, বাম জোটের দ্বিতীয় দফার দফার তালিকায় অভিজ্ঞদের পাশাপাশি তরুণদেরও প্রাধান্য দেওয়া হয়েছে। অতীত ভুল থেকে শিক্ষা নিতে চাইছে তারা। শুধুই অভিজ্ঞতা দিয়ে যে বাজিমাত করা যায় না তা দেখিয়ে দিয়েছে শাসক দল তৃণমূল। এবার সেই পথেই হাঁটছে বামেরা। তাই তো প্রথম দফার তালিকায় মীনাক্ষী মুখার্জি, ময়ূখ বিশ্বাস, সায়নদীপ মিত্র, দীপ্সিতা ধর, কলতান দাশগুপ্তরা যেমন আছেন তেমনই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো প্রার্থীরাও রয়েছেন। এই ধারা দ্বিতীয় দফার প্রার্থী তালিকাতেও বজায় রাখল বামেরা।
