আজকাল ওয়েবডেস্ক: তৃণমূলের প্রার্থী ঘোষণার দিনেই বড় ঘোষণা করল নির্বাচন কমিশন। এক ধাক্কায় বদলি করা হল ১২ জন পুলিশ সুপারকে। ইতিমধ্যেই, সেই নোটিশ পাঠানো হয়েছে কমিশনের তরফে।

তালিকায় রয়েছে বারাসত, ডায়মন্ডহারবারের মতো পুলিশ জেলায় বদলি করা হয়েছে পুলিশ সুপারকে। পাশাপাশি, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কেও বদলির কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

তাঁর জায়গায় এসেছেন ইলেওয়াড় শ্রীকান্ত জগন্নাথরাও। এক নজরে দেখে নিন ১২টি পুলিশ জেলার নতুন পুলিশ সুপার কে হচ্ছেন।

 

বারাসত: পুষ্পা

কোচবিহার: জসপ্রীত সিং

বীরভুম: সূর্যপ্রতাপ যাদব

ইসলামপুর: রাকেশ সিং

হুগলি গ্রামীণ: কুমার স্বামী রাজ

ডায়মন্ডহারবার: ঈশানী পাল

মুর্শিদাবাদ: শচীন

বসিরহাট: অলোকনন্দা ধাওয়াল

মালদা: অনুপম সিং

পূর্ব মেদিনীপুর: অংশুমান সাহা

জঙ্গীপুর: সুরিন্দর সিং

পশ্চিম মেদিনীপুর: পাপিয়া সুলতানা

ডিসি সেন্ট্রাল, কলকাতা: ইলেওয়াড় শ্রীকান্ত জগন্নাথরাও

 

 

এদিন নির্বাচন কমিশনের তরফে এক নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, একটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং চার রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য ১১১১ জন সেন্ট্রাল অবজার্ভার নিয়োগ করা হয়েছে।

তার মধ্যে পশ্চিমবঙ্গে ২৯৪ জন জেনারেল অবজার্ভার, ৮৪ জন পুলিশ অবজার্ভার এবং ১০০ জন আয়-ব্যয়ের হিসাব রাখার অবজার্ভার নিয়োগ করা হয়েছে।

এখানেই শেষ নয়, বদল করা হয়েছে চার পুলিশ কমিশনার। রদবদল হয়েছে এডিজি স্তরেও। তালিকা দেখে নিন একনজরে।

এডিজি দক্ষিণবঙ্গ: ডঃ রাজেশ কুমার সিং

এডিজি উত্তরবঙ্গ: কে.জয়রামন

আসানসোল-দুর্গাপুর কমিশনার: প্রণব কুমার

হাওড়া: অখিলেশ কুমার চতুর্বেদী

ব্যারাকপুর: অমিত কুমার সিং

চন্দননগর: সুনীল কুমার যাদব