আজকাল ওয়েবডেস্ক: একাধিক বৈঠক আলিমুদ্দিন স্ট্রিট। যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা। নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে, বিলম্ব। তবে সমঝোতায় পৌঁছল বামফ্রন্ট এবং আইএসএফ। তবে তাতেও জট সম্পূর্ণ কাটেনি, এদিন স্পষ্ট তা। কারণ শুক্রবার নওশাদ সিদ্দিকির উপস্থিতিতে ঘোষণা করা হল আইএসএফ-এর আসন তালিকা, তাতেও স্পষ্ট রইল, আইএসএফ যে কয়েকটি আসন চাইছে, তাতে সবগুলিতে সমঝোতা হয়নি। চার আসনে প্রার্থী দিয়েছে বামেরা, ওই চার আসনে প্রার্থী দেবে আইএসএফ-ও। এখন বামেদের সিদ্ধান্তের দিকে এখনও তাকিয়ে নওশাদের দল।
তাতে দেখা গেল, ভাঙড় রইল আইএসএফ-এর হাতেই। সূত্রের খবরতৃণমূলের শওকত মোল্লার মুখোমুখি লড়াই করবেন ২১-এর ভোটের,জোটের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকি। শুক্রবার নওশাদ বলেন, 'বিজেপি ও তৃণমূলকে পরাস্ত করতে আসন নিয়ে আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ করেছি। আআমদের মধ্যে থেকে যে আলোচনা হয়েছে, সেই আলোচনায় বাম এবং আইএসএফ-এর মধ্যে সর্বসম্মতিক্রমে যে আসনগুলিতে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, সেগুলির ঘোষণা দলের ওয়ার্কিং প্রেসিডেন্ট ঘোষণা করবেন।'
কোন কোন আসন ভাগে পেল আইএসএফ? এক নজরে-
মোথাবাড়ি
সুজাপুর
সামশেরগঞ্জ
রঘুনাথগঞ্জ
নাকাশিপাড়া
অশোকনগর
আমডাঙা
মধ্যমগ্রাম
দেগঙ্গা
হাড়োয়া
মিনাখাঁ
বসিরহাট উত্তর
বাদুড়িয়া
বাসন্তী
কুলপি
মন্দিরবাজার
ক্যানিং পশ্চিম
ক্যানিং পূর্ব
মগরাহাট পশ্চিম
ভাঙড়
উলুবেড়িয়া পূর্ব
জগৎবল্লভপুর
হরিপাল
খানাকুল
মহিষাদল
বোলপুর-সহ বামেদের সঙ্গে সমঝোতা ২৯ আসনে। এদিন মোট ৩৩টি আসনের তালিকা ঘোষণা করে আইএসএফ। তবে সমঝোতা হলেও, তা যে সম্পূর্ণ নয়, সেদিন স্পষ্ট হল তাও।
