আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার বিদায়ী বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। নতুন বিধানসভা ও মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বিজেপি।। যদিও কে মুখ্যমন্ত্রী হবে? এখনও ঘোষণা করেননি তারা? কারা মন্ত্রিসভায় থাকবে সেটাও এখনও ঘোষণা করেনি। অন্যদিকে আরও একটি প্রশ্ন ঘোরাফেরা করছে যে বিজেপি যে রাজ্যগুলোই ক্ষমতায় আছে সেই রাজ্যগুলোই একজন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী রয়েছে।
সূত্রের খবর, এরাজ্যেও একজন উপমন্ত্রী থাকার সম্ভাবনা রয়েছে। মন্ত্রিসভার তালিকায় কারা রয়েছেন। সূত্রের খবর, সেই তালিকায় রয়েছে দিলীপ ঘোষ বঙ্কিম ঘোষ, রুপা গাঙ্গুলি, রীতেশ তিওয়ারি, সজল ঘোষ, বিমান ঘোষ, অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষ, নিশীথ প্রামাণিক, ইন্দ্রনীল খাঁ, রত্না দেবনাথ, তাপস রায় সহ আরও অনেকে।
সদ্যসমাপ্ত বিধানসভা ভোটে ২০৭টি আসন জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে গেরুয়া পার্টি। এবার পালা মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভা গঠনের। প্রাক নির্বাচনি নিয়ন্ত্রণের রাশ অমিত শাহ রেখেছিলেন নিজের হাতে। এবার ভোট পরবর্তী আবহে রাজ্যে দল ও প্রশাসনের সার্বিক কাঠামো ঠিক করতে সেই অমিত শাহই বাজি স্বয়ং নরেন্দ্র মোদির। মঙ্গলবারই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় দলের পরিষদীয় দলনেতা বাছাইয়ের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করেছে।
ওড়িশার মুখ্যমন্ত্রী মোহণচরণ মাঝিকে কেন্দ্রীয় সহ-পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সূত্রে আজ, বুধবার সকালে পরবর্তী মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের নাম চূড়ান্ত করতে কলকাতায় নামছেন অমিত শাহ। সূত্রের দাবি, আজই বিজেপির পরিষদীয় দলনেতা, অর্থাৎ মুখ্যমন্ত্রী মুখ নির্বাচন পর্ব সারা হবে। তারপর রাজভবনে গিয়ে বিজেপি সরকার গঠনের দাবি জানাবে। শনিবার ২৫ বৈশাখ রবীন্দ্র জয়ন্তীতে শপথ নেবে বাংলার প্রথম বিজেপি সরকার। ব্রিগেডে। সেখানে উপস্থিত থাকবেন স্বয়ং নরেন্দ্র মোদি।
&t=136s















