অজিত পাওয়ারের মৃত্যুর পর, বারামতী থেকেই ভোট লড়বেন সুনেত্রা। যদিও তাঁর বিপরীতে কংগ্রেস প্রার্থী দিয়েছিল আগেই।
3
7
তবে শিবসেনা, এবং এনসিপি শরদ পাওয়ার শিবির, অজিতের কথা মাথায় রেখে প্রার্থী দেয়নি। কংগ্রেস প্রার্থী দেওয়ায়, মহাবিকাশ আঘাড়ি জোট নিয়েও প্রশ্ন ওঠে।
4
7
বারামতীতে উপ-নির্বাচন ২৩ এপ্রিল। তবে ঠিক তার আগে যে তথ্য সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে সামনে এসেছে, তার অর্থ, এই ভোট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবেন সুনেত্রা পাওয়ার।
5
7
অজিত পাওয়ারের প্রতি শ্রদ্ধা জানাতে কংগ্রেস ভোটের ঠিক আগেই প্রার্থী প্রত্যাহার করেছে।
6
7
কংগ্রেসের প্রবীণ নেতা এবং দলের রাজ্য ইনচার্জ রমেশ চেন্নিথালা তা নিশ্চিত করেন। অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিধায়ক হচ্ছেন সুনেত্রা পাওয়ার।
7
7
উল্লেখ্য, এর আগে শরদ পাওয়ার বারামতীতে কংগ্রেসের প্রার্থী দেওয়া প্রসঙ্গে বলেছিলেন, 'এক মর্মান্তিক দুর্ঘটনায় একজন দক্ষ নেতার বিয়োগে বারামতী আসনটি শূন্য হয়েছে। যদি আমাকে জিজ্ঞাসা করা হয়, আমি কংগ্রেসকে পরামর্শ দেব যে এই উপনির্বাচনটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় হওয়া উচিৎ।'