ভোট প্রচার শেষ হয়ে গেল আজই। ওদিকে দুপুরের গরমে হাঁসফাঁস করছে ভিড় বাস। দেউলা থেকে ঘটকপুকুর—প্রতিদিনের মতোই ক্লান্ত এক যাত্রা। সামনে ভোট। কোন দল, কত আসন পাবে, ইতিউতি আলোচনা। হঠাৎই ভেসে আসে একটা প্রশ্ন—“কেমন আছেন?”
2
7
চমকে উঠলেন যাত্রীরা। চেনা মুখ। কিন্তু অচেনা পরিস্থিতি। মঞ্চে নয়, মিছিলে নয়। ভিড় বাসে প্রার্থী। মগরাহাট পশ্চিমের তৃণমূল প্রার্থী সামিম আহমেদ, দাঁড়িয়ে আছেন ঠিক ভিড় বাসের যাত্রীদের মাঝখানে।
3
7
মঞ্চের আলো নয়, মাইকের গর্জন নয়। আজ তিনি একেবারে সাধারণ। ভিড়ের মাঝেই দাঁড়িয়ে আছেন মগরাহাট পশ্চিমের প্রার্থী, সামিম আহমেদ।
4
7
তিনি বাসে দাঁড়ালেন। একজন সহযাত্রী হিসেবে। বাস এগোল তাঁদের নিয়েই। আর সেই সঙ্গে এগোল কথোপকথন।
5
7
প্রার্থী প্রশ্ন করছেন একে একে, 'বাস সময়মতো পান'? 'ভিড় সামলানো যায়'? 'দাঁড়িয়ে যেতে কষ্ট হয় না'?
প্রশ্নগুলো বড় নয়, কিন্তু বাস্তব। কারণ এগুলোই প্রতিদিনের লড়াই। কেউ সেলফি তুলছেন। কেউ হেসে গল্প করছেন। আবার কেউ খুলে বলছেন নিজের অসুবিধার কথা।
6
7
রাজনীতির চেনা চিত্রটা এখানে নেই। এখানে নেই বড় মঞ্চ, নেই প্রচারের চমক। আছে শুধু একটাই জিনিস। মানুষের কাছে যাওয়ার ইচ্ছে।
7
7
কারণ আজকের এই যাত্রা শুধুই প্রচার নয়। এটা এক অন্যরকম সংযোগ। যেখানে প্রশ্নটা সহজ—“মানুষ আসলে কী চাইছে?”
আর উত্তরটা—সেই বাসের ভিড়েই লুকিয়ে।