আজকাল ওয়েবডেস্ক: শেষের পথে মে মাস। কড়া নাড়ছে জুন। এই মাসে বহু গ্রাহকের নানা গুরুত্বপূর্ণ কাজে ব্যাঙ্ক যাওয়ার দরকার থাকতে পারে। তাই আগেভাগেই তাদের উচিত ব্যাঙ্কের ছুটির তালিকা দেখে নেওয়া। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) এই মাসের জন্য বেশ কিছু ব্যাঙ্কে বেশ কয়েকটি ছুটির ঘোষণা করেছে, যার মধ্যে সাপ্তাহিক ছুটি এবং বিভিন্ন রাজ্যের আঞ্চলিক উৎসবজনিত ছুটি অন্তর্ভুক্ত রয়েছে।
সাধারণ ব্যাঙ্কিং সময়সূচি অনুযায়ী, সারা ভারতের ব্যাঙ্কগুলি প্রতি রবিবার এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকবে। এই নিয়মিত ছুটির দিনগুলি ছাড়াও, বেশ কিছু রাজ্যে মহররম, রাজা সংক্রান্তি, সন্ত গুরু কবির জয়ন্তী এবং মহারানা প্রতাপ জয়ন্তীর মতো বিশেষ উপলক্ষগুলোতে অতিরিক্ত ছুটি পালিত হবে।
ঘোষিত ছুটির দিনগুলিতে বিভিন্ন ব্যাঙ্ককের শাখাগুলি বন্ধ থাকলেও, গ্রাহকরা ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবার ব্যবহার চালিয়ে যেতে পারবেন। অনলাইন ব্যাঙ্কিং, মোবাইল অ্যাপ, ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই), ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস (আইএমপিএস) এবং নেট ব্যাঙ্কিং পরিষেবাগুলি ছুটির দিনগুলিতেও সচল থাকবে।
আরবিআই ব্যাংঙ্কের ছুটিগুলিকে 'নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট'-এর আওতাভুক্ত ছুটি, 'রিয়েল-টাইম গ্রস সেটেলমেন্ট'-এর ছুটি এবং 'ব্যাঙ্কের হিসাব বন্ধের দিন' - এই তিনটি শ্রেণিতে ভাগ করে। যেহেতু কিছু ছুটি রাজ্যভেদে ভিন্ন ভিন্ন হয়, তাই গ্রাহকদের উচিত ব্যাঙ্কের শাখায় যাওয়ার বা কোনও আর্থিক কাজের পরিকল্পনা করার আগে, নিজেদের শহরের জন্য প্রযোজ্য ছুটির সময়সূচিটি যাচাই করে নেওয়া।
জুন ২০২৬-এর ব্যাঙ্কে ছুটির তালিকা-
১৩ জুন, ২০২৬ – সারা ভারত জুড়ে দ্বিতীয় শনিবারের ছুটি
১৫ জুন, ২০২৬ – আইজলে ওয়াইএমএ দিবস এবং ভুবনেশ্বরে রাজা সংক্রান্তি
১৭ জুন, ২০২৬ – হরিয়ানায় মহারানা প্রতাপ জয়ন্তী
১৮ জুন, ২০২৬ – পাঞ্জাবে শ্রী গুরু অর্জন দেব জির শাহাদত দিবস
২৫ জুন, ২০২৬ – বিজয়ওয়াড়ায় মহররমের ছুটি
২৬ জুন, ২০২৬ – আগরতলা, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, চেন্নাই, হায়দ্রাবাদ, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বাই, নাগপুর, নয়াদিল্লি, পাটনা, রায়পুর, রাঁচি এবং শ্রীনগরে মহররম/আশুরা উপলক্ষে ছুটি
২৭ জুন, ২০২৬ – সারা ভারত জুড়ে চতুর্থ শনিবারের ছুটি
২৯ জুন, ২০২৬ – সিমলা, হরিয়ানা এবং পাঞ্জাবে সন্ত গুরু কবির জয়ন্তী
৩০ জুন, ২০২৬ – আইজলে 'রেমনা নি' উপলক্ষে ছুটি
আঞ্চলিক ব্যাঙ্ক বন্ধের তালিকা-
দিল্লি, উত্তর প্রদেশ, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, তামিলনাড়ু এবং গুজরাট-সহ বেশ কয়েকটি রাজ্যে ২৬ জুন, ২০২৬ তারিখে মহররম উপলক্ষে ব্যাঙ্কে ছুটি পালিত হবে। অন্যদিকে, অরুণাচল প্রদেশ, অসম এবং মেঘালয়ের মতো রাজ্যগুলিতে এই মাসে শুধুমাত্র নিয়মিত শনিবার ও রবিবারের ছুটিগুলিই বহাল থাকবে।
ছত্তিশগড়ে ২৯ জুন, ২০২৬ তারিখে সন্ত গুরু কবির জয়ন্তী উপলক্ষে একটি অতিরিক্ত ছুটি থাকবে। অন্যদিকে পাঞ্জাবে শ্রী গুরু অর্জন দেব জির শাহাদত দিবস এবং সন্ত গুরু কবির জয়ন্তী- এই দুই উপলক্ষে আলাদা আলাদা ছুটি পালিত হবে।















