আজকাল ওয়েবডেস্ক: মিউচুয়াল ফান্ডে যদি বুদ্ধি করে বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে ভাল রিটার্ন আসবেই। তবে কোথায় বিনিয়োগ করলে আপনার লাভ হবে যদি সেটা জানা থাকে তাহলে সেখান থেকে সহজেই নিজের টাকা বাড়াতে পারবেন।
৫ বছরে রিটার্নের হিসেবে এই মিউচুয়াল ফান্ডগুলি আপনাকে ভাল সুদের হার দেবে।
৩৬০ ওয়ান ফোকাসড ইক্যুইটি ফান্ডে যদি বিনিয়োগ করেন তাহলে এখানে আপনি ২৫.৯৫ শতাংশ হারে রিটার্ন পাবেন।
ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া ফোকাসড ইক্যুইটি ফান্ডে যদি বিনিয়োগ করেন তাহলে এখানে আপনি ২৭.৪৫ শতাংশ হারে রিটার্ন পাবেন।
এইচডিএফসি ফোকাসড ৩০ ফান্ডে যদি বিনিয়োগ করেন তাহলে এখান থেকে আপনি ৩২.১৮ শতাংশ হারে রিটার্ন পাবেন।
আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ফোকাসড ইক্যুইটি ফান্ডে যদি বিনিয়োগ করেন তাহলে এখান থকে আপনি ২৮.৮৭ শতাংশ হারে রিটার্ন পাবেন।
নিপুন ইন্ডিয়া ফোকাসড ইক্যুইটি ফান্ডে যদি বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে আপনি ২৭.৩০ শতাংশ হারে রিটার্ন পাবেন।
কোয়ান্ট ফোকাসড ফান্ডে যদি বিনিয়োগ করেন তাহলে এখান থেকে আপনি ২৫.৫০ শতাংশ হারে রিটার্ন পাবেন।
টাটা ফোকাসড ইক্যুইটি ফান্ডে যদি বিনিয়োগ কপেন তাহলে এখান থেকে আপনি ২৪.৫৮ শতাংশ হারে রিটার্ন পাবেন।
মিউচুয়াল ফান্ডে দীর্ঘসময় ধরে যদি ধৈর্য্য দেখাতে পারেন তাহলে সেখান থেকে ভাল রিটার্ন আসতে বাধ্য। সেদিক থেকে দেখতে হলে দেশের এই মিউচুয়াল ফান্ডগুলিতে আপনাকে বিনিয়োগ করতে হবে।
তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে সমস্ত বিষয় জেনে নেবেন। যদি আপনার কোনও আর্থিক ক্ষতি হয়ে থাকে তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না। সেখানে নিজের বুদ্ধিকেই কাজে লাগিয়ে তারপর বিনিয়োগ করবেন।
