আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে গ্রেপ্তার করা হল কাশ্মীরের এক জঙ্গিকে। বর্ধমানের রেনেসাঁ হাউসিং থেকে জালে আসে কাশ্মীরের এই জঙ্গি। গ্রেপ্তার জৈশ-ই-মহম্মদ জঙ্গি হামিদ মন্ডল। বেঙ্গল এসটিএফ-এর জালে সাজ্জাদ ভাট গোষ্ঠী। মুখ্যমন্ত্রীর উপর হামলার ষড়যন্ত্র অভিযোগও উঠছে। এমনটাই রাজ্য পুলিশের এসটিএফ সূত্রে জানা গিয়েছে। পাকিস্তানের জৈশ-ই-মহম্মদ ও শাহজাদ ভাট্টি গোষ্ঠীর সঙ্গে এই জঙ্গির সরাসরি যোগ রয়েছে বলেও খবর মিলেছে। শুক্রবার ধৃত জঙ্গিকে বর্ধমান আদালতে তোলা হবে বলেই এসটিএফ সূত্রে খবর মিলেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম হামিদ মন্ডল। তদন্তকারীদের দাবি, তিনি জইশ-ই-মহম্মদের সক্রিয় সদস্য এবং পাকিস্তানভিত্তিক শাহজাদ ভাট্টি গোষ্ঠীর সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ ছিল। ধৃতের বিরুদ্ধে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরেই নজরদারি চালানো হচ্ছিল বলে তদন্তকারী সূত্রের দাবি।
এসটিএফ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তাঁর যোগাযোগের নেটওয়ার্ক, সম্ভাব্য পরিকল্পনা এবং এরাজ্যে অন্য কোনও জঙ্গি চক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তকারী সূত্রের দাবি, প্রাথমিক তদন্তে মুখ্যমন্ত্রীর উপর সম্ভাব্য হামলার ষড়যন্ত্রের ইঙ্গিতও মিলেছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত এসটিএফের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। তদন্তের স্বার্থে একাধিক দিক খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হতে পারে বলে তদন্তকারী সূত্রে খবর।
&t=128s















