আজকাল ওয়েবডেস্ক: কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার স্বপ্ন অনেকেরই থাকে। কেউই চাননা সেই সুযোগ হাতছাড়া করতে। রাজ্যেই যদি থাকে সেই সুযোগ, তবে তো সোনায় সোহাগা! সম্প্রতি সেরকমই সুখবর দিয়েছে ডায়মন্ড হারবারের মহিলা বিশ্ববিদ্যালয়। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের তরফে জারি করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি।
কোন বিভাগে নিয়োগ?
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনার সুযোগ মিলবে।
কোন পদে নিয়োগ?
সংশ্লিষ্ট বিভাগে অতিথি শিক্ষক বা গেস্ট রিসোর্স টিচার্স পদে কর্মী নিয়োগ করা হবে।
শূন্যপদ
বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক পদে মোট তিনজনকে নিয়োগ করা হবে। এর মধ্যে দু'জন বাংলা বিভাগের পাঠ্যক্রমের সমস্ত বিষয় পড়াবেন। একজন শিক্ষককে শুধুমাত্র মধ্যযুগের বাংলা সাহিত্য পড়াতে হবে।
পারিশ্রমিক
নিযুক্ত অতিথি শিক্ষকদের মাসে সর্বাধিক ২০টি ক্লাস নিতে হবে। ক্লাস পিছু তাঁদের ৫০০ টাকা সাম্মানিক দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীদের জন্য ইউজিসি নির্ধারিত যোগ্যতার মাপকাঠি স্থির করা হয়েছে।
বয়ঃসীমা
ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বা ইউজিসি-র নির্ধারিত মাপকাঠি মেনেই নির্ধারিত হবে বয়ঃসীমা।
যোগ্যতা যাচাই
কোন পদ্ধতিতে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে, তা জানানো হয়নি বিজ্ঞপ্তিতে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানা আবেদনপত্র-সহ প্রয়োজনীয় নথি পাঠিয়ে আবেদন করতে পারবেন।
আবেদনমূল্য
যোগ্য ও আগ্রহীদের কোনও আবেদনমূল্য জমা দিতে হবে না।
আবেদনের সময়সীমা
আবেদনপত্র পাঠানোর শেষ দিন আগামী ১৮ জুলাই।















