আজকাল ওয়েবডেস্ক: ফ্ল্যাট দখল মামলায় তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাই কোর্ট। প্রায় এক মাস হাজতে থাকার পর আদালতের নির্দেশে তিনি আপাতত মুক্তি পাচ্ছেন।  

গত ৩ জুন পুলিশ তাঁকে গ্রেফতার করে। অভিযোগ, দীর্ঘ ১৪ বছর ধরে বেআইনিভাবে একটি ফ্ল্যাট দখল করে রেখেছিলেন তিনি। ওই মামলায় হাই কোর্টে জামিনের আবেদন করেন জয়প্রকাশ মজুমদার। বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের এজলাসে মামলার শুনানি হয়।  

আদালত জামিন মঞ্জুর করলেও একাধিক শর্ত আরোপ করেছে। নির্দেশ অনুযায়ী, জয়প্রকাশ মজুমদার ফুলবাগান থানার এলাকায় প্রবেশ করতে পারবেন না এবং তদন্তের স্বার্থে প্রয়োজনে তাঁকে নিয়মিত তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতে হবে।