আজকাল ওয়েবডেস্ক:‌ আরও উন্নত যাত্রী পরিষেবার কথা মাথায় রেখে শিয়ালদহ ডিভিশনে নতুন ও সম্প্রসারিত করা হল লোকাল ট্রেন পরিষেবা। 


এটা ঘটনা, যাত্রীদের সুবিধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবং দীর্ঘদিনের দাবি বিবেচনা করে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন ইএমইউ পরিষেবার সম্প্রসারণ ও নতুন পরিষেবা চালু করার উদ্যোগ নিয়েছে।

 দীর্ঘদিন ধরেই শিয়ালদহ–গেদে এবং গেদে–মাঝেরহাট শাখার দৈনিক যাত্রী, ছাত্রছাত্রী ও কর্মজীবী মানুষের পক্ষ থেকে উন্নত যোগাযোগ ও আরও সরাসরি যাতায়াতের দাবি জানানো হচ্ছিল। যাত্রীদের এই দাবিকে গুরুত্ব দিয়ে শিয়ালদহ ডিভিশন তা বাস্তবায়নের জন্য সক্রিয় পদক্ষেপ নিয়েছে। 

১৬ মার্চ অর্থাৎ আগামী সোমবার থেকে শিয়ালদহ ডিভিশন অস্থায়ী পরীক্ষামূলক ভিত্তিতে অতিরিক্ত ও সম্প্রসারিত বিশেষ পরিষেবা চালু করবে। এর ফলে হাজার হাজার দৈনিক যাত্রীর যাতায়াত আরও আরামদায়ক ও সহজ হবে বলে আশাবাদী পূর্ব রেল। 


বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩১২২৭ আপ শিয়ালদহ–ব্যারাকপুর লোকাল ট্রেনটি গেদে পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে। এটি ৩১৯৩১ আপ শিয়ালদহ–গেদে স্পেশাল হিসাবে শিয়ালদহ থেকে সকাল ৯.‌২৮ মিনিটে ছেড়ে ১২.‌০৭ মিনিটে গেদে পৌঁছাবে।‌ আবার একইভাবে ৩১২২৬ এখন ৩১৯৩০ ডাউন গেদে–শিয়ালদহ স্পেশাল হিসাবে গেদে থেকে সকাল ৮.‌২৬ মিনিটে ছেড়ে সকাল ১০.‌৫৭ মিনিটে শিয়ালদহ পৌঁছবে। 


৩১৪৩১ আপ শিয়ালদহ–নৈহাটি লোকাল ট্রেনটির সময় পুনর্নির্ধারণ করে বিকেল ৪.‌৫০ মিনিটে করা হয়েছে। এটিকে গেদে পর্যন্ত বাড়িয়ে ৩১৯৩৩ আপ আপ শিয়ালদহ–গেদে স্পেশাল হিসেবে চালানো হবে। ট্রেনটি শিয়ালদহ থেকে বিকেল ৪.‌৫০ মিনিটে ছেড়ে সন্ধে ৭.‌৩৮ মিনিটে গেদে পৌঁছবে। 


গেদে–মাঝেরহাট সরাসরি যাত্রার প্রয়োজনীয়তা বিবেচনা করে গেদে–রানাঘাট এবং নৈহাটি–মাঝেরহাট  ট্রেন দুটিকে একত্রিত করে একটি নতুন পরিষেবা চালু করা হচ্ছে। ৩০১৪৪ ডাউন গেদে–মাঝেরহাট স্পেশাল গেদে থেকে বিকেল ৪.‌১৫ মিনিটে ছেড়ে সন্ধে ৭.‌২৮ মিনিটে মাঝেরহাট পৌঁছাবে।


অন্যদিকে, ৩১৩৩৩ আপ শিয়ালদহ–কল্যাণী সীমান্ত লোকাল শিয়ালদহ থেকে বিকেল ৪.‌৩০ মিনিটে (আগের সময় বিকেল ৪.‌৫০ এর পরিবর্তে) ছাড়বে। 


গেদে–রানাঘাট শাখায় নতুন বিশেষ পরিষেবা:‌


এই শাখায় তিনটি নতুন বিশেষ ট্রেন চালু করা হচ্ছে। ৩১৭৬১ আপ রানাঘাট–গেদে ইএমইউ স্পেশাল রানাঘাট থেকে সকাল ৭.‌০৫ মিনিটে ছেড়ে ৭.‌৫৭ মিনিটে গেদে পৌঁছাবে।

 ৩১৭৬২ ডাউন গেদে–রানাঘাট ইএমইউ স্পেশাল গেদে থেকে দুপুর ১টায় ছেড়ে ১.‌৫৫ মিনিটে রানাঘাট পৌঁছবে।

 আবার ৩১৭৬৪ ডাউন গেদে–রানাঘাট ইএমইউ স্পেশাল গেদে থেকে রাত ৮.‌২৫ মিনিটে ছেড়ে ৯.‌২১ মিনিটে রানাঘাট পৌঁছাবে।