মিল্টন সেন: রবিবার বিকেলে বাংলায় বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করে দিয়েছে কমিশন। আগামী ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল দু'দফায় বিধানসভা নির্বাচন হবে বঙ্গে।

কিন্তু এদিন ভোট ঘোষণার আগেই হুগলির চন্দননগরে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য এক পরিষেবা প্রদান কর্মসূচির আয়োজন করা হল। রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনের উদ্যোগে রবিবার বিকেলে চন্দননগর রবীন্দ্র ভবনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়  হুইলচেয়ার, ট্রাই-সাইকেল, কানে শোনার যন্ত্র এবং ওয়াকিং স্টিক। যদিও অনুষ্ঠানে চন্দননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনের উপস্থিত থাকার কথা ছিল।

কিন্তু দলের কাজে কলকাতায় ব্যস্ত থাকায় তিনি উপস্থিত থাকতে পারেননি। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের পুরপ্রধান রাম চক্রবর্তী এবং উপ–পুরপ্রধান মুন্না আগরওয়াল-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

ছবি: পার্থ রাহা